Colon Cancer: আপনার লাইফস্টাইলেই বাড়ছে কোলন ক্যানসার! জানুন...
ক্যানসার রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। অসাস্থকর জীবন যাপনই বাড়াচ্ছে এই সমস্যা। কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ছে এই কারণেই। ক্যানসারের ঝুঁকি কমাতে, শুরু করতে হবে সুস্থ জীবন যাপন।
1/6

ক্যানসার রোগ দিন দিন বাড়ছে। ক্যানসার এমন একটি রোগ যা কোনও ওষুধ দ্বারা নিরাময় সম্ভব নয়। তবে এর ঝুঁকি কমানো সম্ভব। সুস্থ জীবন যাপন, ঠিকঠাক খাদ্যাভাসই এই ঝুঁকি কমাতে পারে। কোলন ক্যানসারও অন্য ক্যানসারের মতো খুবই ঝুঁকিপূর্ণ। IARC- অনুযায়ী প্রত্যেক বছর ১.৯ কোটিরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হন। ৯ লক্ষেরও বেশি মানুষ ক্যানসারে প্রাণ হারান। আমেরিকায়, এই রোগ ২০২৫-এ ১ লক্ষের কাছাকাছি গিয়ে দাড়িয়েছে। এই রোগকে দূরে রাখতে অনেক সাবধানতা অবলম্বন করা উচিত।
2/6

নিয়মিত চেকআপ- ক্যানসার এমন একটি রোগ যা প্রথম পর্যায় ধরা পড়েনা। আর ধরা পড়লেও শেষে গিয়ে ধরা পরে। ফলে ৪৫ বছরের কাছাকাছি পৌঁছালে চেকআপ করানো আবশ্যক। কোলনোস্কপিতে এই রোগ ধরা পরতে পারে। কোলনে পলিপস্টিনি তৈরি হয়, যা পরবর্তীকালে ক্যানসারের আকার ধারণ করে। ফলে প্রথমেই যদি এটি ধরা পড়ে, ফলে ক্যানসারকে আটকানো যেত পারে।
photos
TRENDING NOW
3/6

ওজন ঠিক রাখুন- অত্যাধিক ওজনও এই রোগকে ডেকে আনতে পারে। ওবেসিটি বা স্থুলতা শরীরের হরমোনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। ওবেসিটি এই ক্যানসারের জন্য খুবই ভয়ঙ্কর। ফলে শুরু করতে পারেন প্রত্যেকদিন একটু শরীরচর্চা। এছাড়া এমন অনেক খাবারও আছে, যা রোগের উপসর্গ বাড়াতে পারে। যেমন, চিনি, পক্রিয়াজাত মাংস, ক্যাফেইন, ভাজা ও চর্বিযুক্ত খাবার।
4/6

ফাইবার যুক্ত খাবার এবং শাকসবজি খাওয়া শুরু করুন- প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফল, দানা শস্য, ফাইবার যুক্ত বাদাম রাখুন। ফাইবার, কার্সিনোজেনকে শরীর থেকে বের করে দেয়। এছাড়া শরীরের প্রদাহ কমায়। বিশেষ করে বেরি, গাজর, বিনস,ব্রাউন রাইস, ওটস খাওয়া উচিত। সবথেকে শরীরের ক্ষেত্রে খারাপ হলো, পক্রিয়াজাত খাবার। যোকোনও প্যাকেটজাতীয় খাবার শরীরের জন্য ভালো নয়।
5/6

6/6

মদ্যপান কমিয়ে দিন এবং ধুমপান বর্জন করুন- মদ্যপান শরীরের জন্য খুবই ক্ষতিকারক। বাড়ায় ক্যানসারের ঝুঁকি। অ্যালকোহল কোলনের ক্ষতি করতে পারে। যা পরবর্তিকালে ক্যানসারের আকাড় ধারণ করে। এছাড়া ধুমপান শরীরের সবচেয়ে ক্ষতি করে। ফুসফুসের ক্যানসারের সাথে সাথে কোলন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। ক্যানসারকে আটকানোর কোনও ওষুধ নেই। এই রোগকে আটকানোর একটাই উপায় সুস্থ জীবন যাপন। বছরে অথবা ৬ মাসে একবার চেকআপ করান। পক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকুন। বদলে শাক সবজি, ফাইবার যুক্ত খাবার খান। আপনার খাদ্যাভাসই আপনাকে সুস্থ রাখবে। জীবন যাপনে ছোট পরিবর্তনই সুস্থ রাখবে শরীরকে।
photos