Union Budget 2026 | Gold Price Fall: বাজেটেই সুখবর? সোনার দামে 'অস্বাভাবিক' পতন! কত শতাংশ কমছে শুল্ক? প্রতি ১০ গ্রামে সোনা-রুপোর দাম কমবে...

Written BySUDESHNA PAUL
Published: Feb 01, 2026, 11:35 AM IST|Updated: Feb 01, 2026, 11:35 AM IST

Budget 2026 Gold Silver Price Fall: মার্কেট বিশেষজ্ঞদের মতে এযাবৎকালের মধ্যে এটাই হচ্ছে সোনা ও রুপোর দামে সবচেয়ে বড় পতন।

 

সোনার দামে পতন...1/12

সোনার দামে পতন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাজেটে কমছে সোনা-রূপোর উপর আমদানি শুল্ক! আর তাই বড় মাপে কমতে চলেছে ভারতীয় বাজারে সোনা-রূপোর দাম।

সোনার দামে পতন...2/12

সোনার দামে পতন...

যার ইঙ্গিত মিলল বাজেট পেশের আগেই। বাজেটের দিনই সোনার দামে 'অস্বাভাবিক' পতন!

সোনার দামে পতন...3/12

সোনার দামে পতন...

কেন্দ্রীয় বাজেট পেশের আগের রাতে বিশ্বব্যাপী বিক্রি বন্ধের পর রাতারাতি সোনা ও রুপোর দাম ৯% কমেছে।

সোনার দামে পতন...4/12

সোনার দামে পতন...

আর তা থেকে জোর জল্পনা শুরু হয় যে, সরকার সোনার আমদানি শুল্ক কমানোর কথা ঘোষণা করতে পারে।

সোনার দামে পতন...5/12

সোনার দামে পতন...

বাজেট পেশের আগেই এমসিএক্সে সোনার দাম ১৩৭১১ টাকা কমে প্রতি ১০ গ্রামে দাঁড়ায় ১৩৮৬৩৪ টাকা। 

সোনার দামে পতন...6/12

সোনার দামে পতন...

অন্যদিকে রুপোর দাম ২৬২৭৩ টাকা কমে প্রতি কেজিতে দাঁড়ায় ২৬৫৬৫২ টাকা। 

সোনার দামে পতন...7/12

সোনার দামে পতন...

প্রাথমিক লেনদেনে দেখা যায় সোনা, রুপোর দামে ৬ শতাংশ চেয়েও বেশি পতন।

সোনার দামে পতন...8/12

সোনার দামে পতন...

উল্লেখ্য, শুক্রবার দিনের মধ্যে রুপোর দাম ৩৭ শতাংশ কমে গিয়েছিল, অন্যদিকে স্পট মার্কেটে বিশ্বব্যাপী সোনার দাম ১২ শতাংশ কমে গিয়েছিল। 

সোনার দামে পতন...9/12

সোনার দামে পতন...

মার্কেট বিশেষজ্ঞদের মতে এযাবৎকালের মধ্যে এটাই হচ্ছে সোনা ও রুপোর দামে সবচেয়ে বড় পতন।

সোনার দামে পতন...10/12

সোনার দামে পতন...

এখন বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সোনার উপর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করবেন জল্পনা ছড়াতেই আরও কমল সোনার দাম। 

সোনার দামে পতন...11/12

সোনার দামে পতন...

এর ফলে দেশীয় বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে ২০০০ থেকে ৩০০০ টাকা কমে যেতে পারে। রুপোর দামও প্রতি কেজিতে প্রায় ৬০০০ টাকা কমে যেতে পারে। 

সোনার দামে পতন...12/12

সোনার দামে পতন...

বর্তমানে, রূপার দাম কেজি প্রতি ৩ লক্ষ টাকা। আর সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.৫ লক্ষ টাকা।