UP woman eloped his daughter's fiancée: স্বামীও তাঁকে হুমকি দিতে শুরু করেন। গুরুতর অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
1/5জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেয়ের হবু স্বামীর সঙ্গে প্রেম! তারপর মেয়ের বিয়ের ১০ দিন আগেই হবু জামাইয়ের সঙ্গে চম্পট মায়ের! উত্তরপ্রদেশের আলিগড়ের এই ঘটনা রীতিমতো দেশজুড়ে ভাইরাল। এবার জানা গেল, হবু জামাইকে বিয়ে করতেই তাঁর সঙ্গে পালিয়েছেন তিনি! পুলিস সূত্রে খবর, অনীতা নামে ওই মহিলা পুলিসকে জানিয়েছেন যে, রাহুল নামে ওই যুবককে তিনি বিয়ে করতে চান। গতকালই পুলিসের কাছে আত্মসমর্পণ করেন দুজনে। উল্লেখ্য, গতকাল, ১৬ এপ্রিল-ই রাহুলের সঙ্গে মেয়ে শিবানীর বিয়ে হওয়ার কথা ছিল।
2/5পুলিসের কাছে আত্মসমর্পণ করে মেয়ের হবু স্বামীর সঙ্গে নিজের পালানোর কারণ ব্যাখ্যা করেন অনীতা দেবী। অনীতা দেবী দাবি করেছেন, তাঁর স্বামী জিতেন্দ্র মদপান করে তাঁকে রোজ মারধর করতেন। নিত্য শারীরিক নিগ্রহের শিকার হতেন তিনি। ওদিকে মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর, রাহুল যখনই ফোন করতেন, তখনই তিনি তাঁর সঙ্গে কথা বলতেন। এই নিয়ে তাঁর মেয়ে আপত্তি জানান ও তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন। যারপর তাঁর স্বামীও তাঁকে হুমকি দিতে শুরু করেন। এমনকি তাঁর স্বামী-ই তাঁকে রাহুলের সঙ্গে চলে যেতে বলেন। এমনকি তাঁর স্বামী তাঁকে মাসে মাত্র ১৫০০ টাকা করে দিতেন। সেটা নিয়েও আবার প্রশ্ন করতেন।
3/5ওদিকে অভিযুক্ত রাহুল পুলিসকে জানান, কীভাবে তাঁরা পালান ও কেন তাঁরা ফিরে আসবেন বলে স্থির করেন। রাহুল জানান, পালানোর দিন অনিতা দেবী প্রথমে আলিগড় থেকে কাসগঞ্জ আসেন। সেখান থেকে বাসে বরেলি যান। তারপর সেখান থেকে বিহারের মুজফ্ফরপুর। ইতিমধ্যে তাঁরা যখন বুঝতে পারেন যে, তাঁরা খবর হয়ে গিয়েছেন, তখন তাঁরা নেপাল সীমান্তেও পৌঁছন। কিন্তু তারপই আবার ঠিক করেন যে, তাঁরা ফিরে আসবেন। বাসে করে আলিগড়ে ফিরে আসেন তাঁরা। মথুরায় নেমে একটি প্রাইভেট গাড়িতে থানায় আসেন।
4/5প্রসঙ্গত, বিয়ের মাত্র ১০ দিন আগে হবু জামাই রাহুলের সঙ্গে চম্পট দেন হবু শাশুড়ি! নগদ সাড়ে ৩ লাখ ও ৫ লাখ টাকা মূল্যেরও বেশি গয়না নিয়ে চম্পট দেন অনীতা। ১০ টাকাও বাড়িতে রেখে যাননি অনীতা! মায়ের এহেন কীর্তি তাজ্জব মেয়ে শিবানী জানিয়েছিলেন, গত ৩-৪ মাস ধরেই মা ঘণ্টার পর ঘণ্টা রাহুলের সঙ্গে কথা বলতেন। ওদিকে অনীতার স্বামী জিতেন্দ্র কুমার জানিয়েছিলেন, তিনি বেঙ্গালুরুতে ব্যবসা করেন। তিনি শুনেছিলেন যে দিনে ২২ ঘণ্টাও হবু জামাই রাহুলের সঙ্গে কথা বলেছেন অনিতা! কিন্তু মেয়ের বিয়ে সামনে বলে তিনি এই নিয়ে আর কোনও কথা বাড়াননি।
5/5প্রসঙ্গত, পুলিসি তদন্তে এটাও জানা গিয়েছে যে, করিৎকর্মা হবু জামাই রাহুলের এহেন কীর্তি এটাই প্রথম নয়! বছর খানেক আগে আলিগড়ের একই গ্রামের এক মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়ে তাঁকে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল রাহুল। ২ মাস পর ফিরে আসেন সেই মহিলা। সবমিলিয়ে উত্তরপ্রদেশের আলিগড়ের এই জামাই-শাশুড়ির প্রেম, পালানো, ফিরে আসা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়!