UP Woman: দিনে ২২ ঘণ্টা 'ফোনে প্রেম'! বিয়ের ১০ দিন আগেই টাকা-গয়না নিয়ে হবু জামাইয়ের সঙ্গে 'ইয়ং শাশুড়ি'...

UP Woman elopes with would be son in law: ১০ টাকাও বাড়িতে রেখে যাননি তিনি। ফোন করলেও ফোন ধরছেন না স্ত্রী অনিতা।   

| Apr 10, 2025, 07:16 PM IST
1/5

জামাইয়ের সঙ্গে চম্পট শাশুড়ির!

UP Woman elopes with would be son in law

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হবু জামাইয়ের প্রেমে হাবুডুবু শাশুড়ি! 'ইয়ং' শাশুড়ির প্রেমে কাবু হবু জামাইও। মেয়ের বিয়ের বাকি মাত্র ১০ দিন। এদিকে হবু জামাইয়ের সঙ্গে চম্পট দিলেন শাশুড়ি!   

2/5

জামাইয়ের সঙ্গে চম্পট শাশুড়ির!

UP Woman elopes with would be son in law

মেয়ের হবু বরের সঙ্গে পালালেন মা! এমনই তাজ্জব করা ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ের মাদ্রাকে। শুধু হবু জামাইয়ের সঙ্গে পালানোই নয়, সঙ্গে নগদ সাড়ে ৩ লাখ ও ৫ লাখ টাকা মূল্যেরও বেশি গয়না নিয়ে চম্পট দিয়েছেন মা।   

3/5

জামাইয়ের সঙ্গে চম্পট শাশুড়ির!

UP Woman elopes with would be son in law

মায়ের এহেন কীর্তি তাজ্জব মেয়ে শিবানী। মেয়ে শিবানী জানিয়েছেন, আগামী সপ্তাহেই রাহুলের সঙ্গে বিয়ে ছিল তাঁর। গত ৩-৪ মাস ধরেই মা ঘণ্টার পর ঘণ্টা রাহুলের সঙ্গে কথা বলতেন।   

4/5

জামাইয়ের সঙ্গে চম্পট শাশুড়ির!

UP Woman elopes with would be son in law

কিন্তু বাড়ির কেউ-ই বিষয়টা যে এত গুরুতর তা ঘুণাক্ষণের আঁচ করতে পারেননি। শিবানীর কথায়, তাঁর মা তাঁর যা ইচ্ছে, তাই করতেই পারে! তাঁরা চান, তিনি শুধু বাড়ির টাকা, গয়না বাড়িতে ফেরত দিয়ে যান! ১০ টাকাও বাড়িতে রেখে যাননি তিনি।   

5/5

জামাইয়ের সঙ্গে চম্পট শাশুড়ির!

UP Woman elopes with would be son in law

শিবানীর বাবা জিতেন্দ্র কুমার জানিয়েছেন, তিনি বেঙ্গালুরুতে ব্যবসা করেন। এই ঘটনায় মিসিং ডায়েরি করেছেন তিনি। ফোন করলেও ফোন ধরছেন না তাঁর স্ত্রী অনিতা। এমনকি, তিনি এও শুনেছিলেন যে দিনে ২২ ঘণ্টাও হবু জামাই রাহুলের সঙ্গে কথা বলেছেন অনিতা। কিন্তু মেয়ের বিয়ে সামনে বলে তিনি এই নিয়ে আর কোনও কথা বাড়াননি।