US Shutdown Updates: শাটনডাউন না উঠলে, আগামীদিনে আরও হাজার হাজার ফ্লাইট বাতিল হবে বলে ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।
1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন ইতিহাসে দীর্ঘতম শাটডাউন। ৫ হাজারের বেশি উড়ান বাতিল। কার্যত স্তব্ধ মার্কিন জনজীবন! শাটডাউনের জেরে মার্কিন প্রশাসনে তৈরি হয়েছে কর্মীসংকট। আর তারই প্রভাব পড়েছে বিমান চলাচলে। ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে ইতিমধ্যেই। দেরিতে চলছে শতাধিক বিমান।
2/7যে ৫ হাজার ফ্লাইট বাতিল হয়েছে সেগুলি আমেরিকার গুরুত্বপূর্ণ ৪০টি বিমানবন্দর থেকে চলাচল করে। যার মধ্যে রয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, চিকাগো, ওয়াশিংটন ডিসির মতো বড় শহরও। নিউইয়র্কের রিগান বিমানবন্দর থেকে যেমন ৪ ঘণ্টা দেরিয়ে উড়ছে বিমান। বিমানবন্দরগুলির সঙ্গে যুক্ত সরকারি কর্মচারীদের বসিয়ে দেওয়ার ফলেই ব্যাহত পরিষেবা।
3/7শুধু অসামরিক বিমান পরিবহনের সঙ্গে যুক্ত ৬৩ হাজার কর্মচারীকে বেতন দিতে না পারার ফলে বসিয়ে দিয়েছে সরকার। যার জেরেই চালু রাখা যাচ্ছে না পরিষেবা। শাটডাউনের জেরে দেশের ৪০টি প্রধান বিমানবন্দরে ১০ শতাংশ ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শাটনডাউন না উঠলে, আগামীদিনে ফ্লাইট বাতিলের সংখ্যা আরও বাড়বে, হাজার হাজার ফ্লাইট বাতিল হবে বলেও ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।
4/7১ অক্টোবর থেকে শুরু হয়েছে এই শাটডাউন। চলছে ৩৮ দিন ধরে। মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন। বাজেট পেশ নিয়ে বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে শাসকদল রিপাবলিকারের বিরোধের জেরেই এই শাটডাউন। বিরোধের জেরে বাজেট পাশ না হওয়ায়, সরকারি খরচ কমাতে লাখ লাখ কর্মচারীকে বসিয়ে দিয়েছে ট্রাম্প সরকার। শাটডাউন ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় যাবতীয় পরিষেবায়।
5/7এখন শাটডাউনের জেরে তৈরি হওয়া এই অচলাবস্থা কাটাতে ও লক্ষ লক্ষ মার্কিন নাগরিকের উপর ক্রমবর্ধমান চাপ কমানোর লক্ষ্যে একটি নতুন প্রস্তাব নিয়ে এসেছেন। শুক্রবার সেনেটের সংখ্যালঘু নেতা চুক শুমার বলেন, রিপাবলিকানরা যদি ACA ক্রেডিট আরও এক বছরের জন্য বাড়াতে সম্মত হন তবে ডেমোক্র্যাটরা শাটডাউন শেষ করার জন্য স্বাস্থ্যসেবা আইন সংশোধনী বিলকে সমর্থন করতে প্রস্তুত।
6/7ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যসেবা আইনের কেন্দ্রবিন্দুতে থাকা ACA ক্রেডিট শিগগিরই শেষ হতে চলেছে। এই ACA ক্রেডিট হল স্বাস্থ্যসেবা খাতে ভর্তুকি। কিন্তু শুমারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রিপাবলিকান সেনেটররা। একইসঙ্গে 'উগ্র' ডেমোক্র্যাটদের সঙ্গে কোনও আলোচনা নেই বলেও জানিয়েছেন।
7/7আর যার জেরে এখনই শাটডাউন ঘিরে মার্কিন মুলুকে তৈরি হওয়া অচলাবস্থা কাটার কোনও ইঙ্গিত নেই। কারণ প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মী- যার মধ্যে অসামরিক বিমান পরিবহন কর্মী থেকে পার্ক রেঞ্জাররাও রয়েছেন, হয় তাঁরা বেতন ছাড়াই কাজ করছেন অথবা বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন।