Uttam Kumar Birthday: ৩ তারিখ নয়, ২৭ সেপ্টেম্বর জন্মদিন উদযাপন করতেন উত্তম কুমার! কিন্তু কেন?

Published: Sep 03, 2025, 09:28 PM IST|Updated: Sep 03, 2025, 09:28 PM IST

Uttam Kumar Birth Anniversary: ১০০ বছরে পা দিয়েও উত্তমের জনপ্রিয়তা এতটুকুও ফিকে হয়নি উত্তম কুমারের। প্রতিবারের মতো এবছরও কলকাতায় নানা অনুষ্ঠানে  উদযাপিত হয় মহানায়কের জন্মদিন। মহানায়ক বেঁচে থাকতেও এদিন তাঁর জন্য ফুল, উপহার নিয়ে উত্তম কুমারের কাছে আসতেন অনুরাগীরা। তবে ৩ সেপ্টেম্বর নিজের জন্মদিন উদযাপন করতেন না তিনি। 

উত্তমের জন্মদিন সেলিব্রেশন1/10

উত্তমের জন্মদিন সেলিব্রেশন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের ৯৯তম জন্মদিন। ১০০ বছরে পা দিয়েও উত্তমের জনপ্রিয়তা এতটুকুও ফিকে হয়নি। 

উত্তমের জন্মদিন সেলিব্রেশন2/10

উত্তমের জন্মদিন সেলিব্রেশন

প্রতিবারের মতো এবছরও কলকাতায় নানা অনুষ্ঠানে  উদযাপিত হয় মহানায়কের জন্মদিন। 

উত্তমের জন্মদিন সেলিব্রেশন3/10

উত্তমের জন্মদিন সেলিব্রেশন

মহানায়ক বেঁচে থাকতেও এদিন তাঁর জন্য ফুল, উপহার নিয়ে উত্তম কুমারের কাছে আসতেন অনুরাগীরা। তবে ৩ সেপ্টেম্বর নিজের জন্মদিন উদযাপন করতেন না তিনি। 

উত্তমের জন্মদিন সেলিব্রেশন4/10

উত্তমের জন্মদিন সেলিব্রেশন

বাড়ির বারান্দা থেকে দাঁড়িয়ে উত্তম অনুরাগীদের থেকে শুভেচ্ছাও গ্রহণ করতেন। কিন্তু বাড়িতে জন্মদিনের কোনও উৎসব হত না।

উত্তমের জন্মদিন সেলিব্রেশন5/10

উত্তমের জন্মদিন সেলিব্রেশন

জানা যায় উত্তম কুমারের জন্মদিনের ৪ দিন পর অর্থাৎ ৭ সেপ্টেম্বর উত্তম কুমারের পুত্র গৌতম চট্টোপাধ্যায়ের জন্মদিন। 

উত্তমের জন্মদিন সেলিব্রেশন6/10

উত্তমের জন্মদিন সেলিব্রেশন

এই মাসের শেষেই, ২৭ সেপ্টেম্বর ছিল উত্তমের স্ত্রী গৌরীদেবীর জন্মদিন। স্ত্রীয়ের জন্মদিন ২৭ সেপ্টেম্বরই নিজের এবং ছেলের জন্মদিন পালন করতেন উত্তম। 

উত্তমের জন্মদিন সেলিব্রেশন7/10

উত্তমের জন্মদিন সেলিব্রেশন

উত্তম কুমার নিজেই এই নিয়ম বানিয়েছিলেন। সেদিনই হত উদযাপন। 

উত্তমের জন্মদিন সেলিব্রেশন8/10

উত্তমের জন্মদিন সেলিব্রেশন

জানা যায় সেই পার্টিতে আমন্ত্রিত থাকত গোটা ইন্ডাস্ট্রি। এমনকী মুম্বই থেকেও বার্থডে সেলিব্রেশনে আসতেন হেমন্ত মুখোপাধ্যায়, আর ডি বর্মন, কিশোর কুমারের মতো তারকা। 

উত্তমের জন্মদিন সেলিব্রেশন9/10

উত্তমের জন্মদিন সেলিব্রেশন

অনেক রাত পর্যন্ত চলত জলসা। নাচে গানে খাওয়া দাওয়ায় জমজমাট থাকত সেই পার্টি। 

উত্তমের জন্মদিন সেলিব্রেশন10/10

উত্তমের জন্মদিন সেলিব্রেশন

১০০ বছর পেরিয়ে আজও সমান জনপ্রিয় উত্তম কুমার। নতুন প্রজন্মের কাছেও তাঁর ক্যারিশমা একইরকমের।