Vaibhav Suryavanshi: ১৩ চার ১০ ছয়ে ৭৮ বলে ১৪৩! ব্রিটিশদের বিরুদ্ধে বিস্ময় বৈভবের বিস্ফোরক ইতিহাস...

Vaibhav Suryavanshi Scripts History: আবার ইতিহাস লিখলেন বৈভব সূর্যবংশী, তিনি যা করলেন, তা এর আগে কেউ করতে পারেননি! পাকিস্তান-বাংলাদেশের অহংকার ভেঙে মাটিতে মিশিয়ে দিলেন।

| Jul 05, 2025, 08:26 PM IST
1/7

বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi

ইতিহাসে লেখাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ১৪ বছরের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী! শনিবার অর্থাত্‍ আজ ওরচেস্টারে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ বনাম ভারত অনূর্ধ্ব-১৯ ম্যাচে বৈভব ফের মাইলস্টোন তৈরি করল সে। এখন পুরুষদের যুব ওডিআই-তে দ্রুততম সেঞ্চুরির মালিক বৈভব। 

2/7

ভারত সফরে ইংল্যান্ডের ছোটরাও‌!

India Under 19 tour of England 2025

ইংল্যান্ডে পাঁচ ম্যাচের হাইভোল্টেজ টেস্ট সিরিজে যখন ভারতের সিনিয়র টিম ব্যস্ত। তখন আয়ূষ মাত্রের ইন্ডিয়া অনূর্ধ্ব-১৯ দলও ইংল্যান্ডের মাটিতে খেলছে। একটি ওয়ার্ম-আপ, ৫টি ওয়ানডে ও ২টি মাল্টি ডে ম্যাচ খেলবে দুই দল। এদিন চলছে পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ওডিআই। ভারত সিরিজে ২-১ এগিয়ে রয়েছে। আয়ূষের টিম এদিন বৈভব ও বিহান মালহোত্রার (১৫ চার ৩ ছয়ে ১২১ বলে ১২৯) জোড়া শতরানে ভর করে, টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৬৩ রান তুলেছে।   

3/7

বৈভবের শতরান

 Vaibhav Suryavanshi Century

বৈভব এদিন ৫২ বলে ১০০ করে ইতিহাস লিখেছে। হয়ে গিয়েছে পুরুষদের যুব ওডিআই-তে দ্রুততম সেঞ্চুরির মালিক। অতীতে পাকিস্তানের কামরাম গুলাম ছিলেন এই রেকর্ডের অধীশ্বর। ৫৩ বলে তিনি সেঞ্চুরি করেছিলেন। বৈভব এদিন ৭৮ বলে ১৪৩ রান করে আউট হয়েছে। বিস্ফোরক ইনিংসে ১৩ চার ও ১০ ছয় হাঁকিয়েছে রাহুল দ্রাবিড়ের মেন্টরশিপে থাকা ক্রিকেটার।

4/7

বৈভবের শতরান

Vaibhav Suryavanshi Century

গত বছর চেন্নাইয়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধেও রেকর্ড করেছিল বৈভব। পুরুষদের যুব টেস্টে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিকারী হয়েছিল সে।মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করেছিল। ইংল্যান্ডের মঈন আলীর পরেই ছিল বৈভব। মঈন ২০০৫ সালে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন।  

5/7

বৈভব আইপিএলে

Vaibhav Suryavanshi IPL Ton

চলতি বছর আইপিএলের সব আলো একাই কেড়ে নিয়েছিল বিহারের সমস্তিপুরের বিস্ময় বালক। সবার মুখে ছিল শুধুই বৈভবের নাম। ১৪ বছরের ক্রিকেটার পরপর সব অসাধারণ ইনিংসে, রেকর্ডের পর রেকর্ড ভেঙে বাইশ গজকে মুগ্ধ করেছিল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও সেঞ্চুরিও করেছিল সে। ১৪ বছর ৩২ দিনে শতরান হাঁকিয়েও করেছিলেন রেকর্ড। আইপিএলের ইতিহাসে এত কম বয়সে আর কারোরই সেঞ্চুরি ছিল না। ফলে জাতীয় দলের জুনিয়র টিমের নির্বাচকদেরও, তাকে দলে না নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না।    

6/7

যুব ওডিআই সিরিজ

Youth ODI series

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের সিরিজে বৈভব রয়েছে আগুনে ফর্মে। আগের ম্যাচে তিনি ২০ বলের অর্ধ-শতক হাঁকিয়েছিলেন - যা কোনও ভারতীয়ের পক্ষে ছিল যুব ওডিআই-তে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। অবশেষে ৩১ বলে ৮৬ রান করে বৈভব আউট হয়েছিল। যার ফলে ভারত চার উইকেটে অনায়াসে জিতে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে যায়। সিরিজের প্রথম দুটি ম্যাচে তার স্কোর ছিল ৪৮ এবং ৪৫।

7/7

যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরিকারী যাঁরা

 Fastest hundreds in Youth ODIs

একে বৈভব সূর্যবংশী (৫২ বল, ভারত অনূর্ধ্ব ১৯ বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯  ওরচেস্টার, ২০২৫), দুয়ে কামরান গুলাম (৫৩ বল, পাকিস্তান অনূর্ধ্ব ১৯ বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ - লেস্টার, ২০১৩), তিনে বাংলাদেশের তামিম ইকবাল (৬৮ বল, বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯  ফতুল্লা ২০০৫/০৬), চারে ভারতেরই রাজ অঙ্গদ বাওয়া (৬৯ বল, ভারত অনূর্ধ্ব ১৯ বনাম উগান্ডা অনূর্ধ্ব ১৯  তারুবা, ২০২১/২২) ও পাঁচে অস্ট্রেলিয়ার শন মার্শ (৭০ বল অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ বনাম কেনিয়া অনূর্ধ্ব ১৯, ডুনেডিন, ২০০১/০২)