Vande Bharat Route, Fare and Menu: জানুয়ারির শেষে বন্দে ভারত স্লিপার, দেশের প্রথমটা বাংলার জন্য! ১২ রুটের ভাড়া, ম্যাপ আর মেনু এখানেই...

Published: Jan 01, 2026, 09:20 PM IST|Updated: Jan 01, 2026, 09:20 PM IST

1st Vande Bharat Sleeper Train For Bengal: নতুন বছরের প্রথম দিনেই রেলযাত্রীদের মুখে হাসি ফোটালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার তিনি ঘোষণা করেছেন, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Train) এই মাসেই অর্থাৎ জানুয়ারি ২০২৬-এ যাত্রা শুরু করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানুয়ারির দ্বিতীয়ার্ধে এই অত্যাধুনিক ট্রেনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। দেশের প্রথম এই স্লিপার ট্রেনটি পাচ্ছে বাংলা এবং উত্তর-পূর্ব ভারত।

বন্দে ভারত স্লিপার ট্রেন1/15

বন্দে ভারত স্লিপার ট্রেন

নতুন বছরে ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় সুখবর। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি এই মাসেই (জানুয়ারি ২০২৬) চালু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানুয়ারির দ্বিতীয় ভাগে এই ট্রেনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

বন্দে ভারত স্লিপার ট্রেন2/15

বন্দে ভারত স্লিপার ট্রেন

বন্দে ভারত স্লিপার হলো একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (Fully AC) ট্রেন সেট, যা দীর্ঘপথের এবং সারারাতের যাত্রার জন্য ভারতীয় রেল তৈরি করেছে।

বন্দে ভারত স্লিপার ট্রেন3/15

বন্দে ভারত স্লিপার ট্রেন

অশ্বিনী বৈষ্ণবের মতে, দু’টি বন্দে ভারত স্লিপার ট্রেন সেট বর্তমানে প্রস্তুত এবং সেগুলির ট্রায়াল রান বা পরীক্ষামূলক দৌড় সফল হয়েছে। এই নতুন ট্রেনগুলি ১,২০০ থেকে ১,৫০০ কিলোমিটার দীর্ঘ রুটে চালানো হবে।

বন্দে ভারত স্লিপার ট্রেন4/15

বন্দে ভারত স্লিপার ট্রেন

দীর্ঘপাল্লার ও সারারাতের সফরের জন্য বিশেষ ভাবে তৈরি এই ট্রেনটি মূলত হাওড়া এবং গুয়াহাটির (কামাখ্যা) মধ্যে চলাচল করবে। এর ফলে পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার পাশাপাশি আসামের বনগাইগাঁও এবং কামরূপ মেট্রোপলিটন জেলাগুলি বিশেষভাবে উপকৃত হবে।

বন্দে ভারত স্লিপার ট্রেন5/15

বন্দে ভারত স্লিপার ট্রেন

রেলমন্ত্রী জানান, আগামী ৬ মাসে আরও ৮টি এবং বছরের শেষে মোট ১২টি এ ধরনের ট্রেন চালু হবে।

টিকিটের সম্ভাব্য ভাড়া6/15

টিকিটের সম্ভাব্য ভাড়া

প্রিমিয়াম পরিষেবার কথা মাথায় রেখে ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে। গুয়াহাটি এবং কলকাতার মধ্যে একদিকের ভাড়া শুরু হচ্ছে ২,৩০০ টাকা থেকে:

এসি ৩-টিয়ার (AC 3-Tier): ২,৩০০ টাকা

এসি ২-টিয়ার (AC 2-Tier): ৩,০০০ টাকা

এসি ফার্স্ট ক্লাস (AC 1st): ৩,৬০০ টাকা

ট্রেনের অন্দরসজ্জা ও কোচ বিন্যাস7/15

ট্রেনের অন্দরসজ্জা ও কোচ বিন্যাস

সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেন সেটে মোট ১৬টি কোচ থাকবে, যা একসঙ্গে ৮২৩ জন যাত্রী বহন করতে পারবে।

কোচ বিন্যাস:8/15

কোচ বিন্যাস:

১১টি এসি থ্রি-টায়ার, ৪টি এসি টু-টায়ার এবং ১টি ফার্স্ট ক্লাস এসি কোচ।

আরামদায়ক সফর: 9/15

আরামদায়ক সফর:

ইউরোপীয় ট্রেনের আদলে ডিজাইন করা নরম কুশনযুক্ত বার্থ এবং উপরের বার্থে ওঠার জন্য উন্নত সিঁড়ির ব্যবস্থা থাকবে। ফার্স্ট ক্লাস কোচে মিলবে গরম জলের শাওয়ারের সুবিধা।

গতি ও স্থিতিশীলতা10/15

গতি ও স্থিতিশীলতা

ট্রায়াল রানে এই ট্রেন ১৮০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগ স্পর্শ করেছে। স্থিতিশীলতা এতটাই বেশি যে ১৮০ কিমি গতিতেও ট্রেনের ভেতরে রাখা জলভর্তি গ্লাস থেকে জল চলকে পড়ে না। 

নিরাপত্তা11/15

নিরাপত্তা

এতে থাকছে দেশীয় প্রযুক্তিতে তৈরি 'কবচ' (KAVACH) অ্যান্টি-কলিশন সিস্টেম এবং জরুরি অবস্থায় চালকের সাথে সরাসরি কথা বলার জন্য 'ইমার্জেন্সি টক ব্যাক সিস্টেম'। 

অন্যান্য সুবিধা12/15

অন্যান্য সুবিধা

প্রতিটি বার্থে রিডিং লাইট, চার্জিং পয়েন্ট, ফোল্ডেবল স্ন্যাক টেবিল, সিসিটিভি ক্যামেরা এবং বিমানের মতো উন্নত বায়ো-ভ্যাকুয়াম টয়লেট থাকবে। ট্রেনের দরজাগুলি স্টেশনে পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে খুলবে ও বন্ধ হবে।

রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য13/15

রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য

বিশেষজ্ঞদের মতে, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ আরও মজবুত করতেই এই রুটটিকে বেছে নেওয়া হয়েছে। 

রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য14/15

রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য

সামনেই রাজ্যের নির্বাচন, তাই নতুন বছরের শুরুতে কেন্দ্রের এই ‘মেগা গিফট’ রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে রেলমন্ত্রকের দাবি, দীর্ঘপথের সফরের চাহিদা এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যই ছিল তাদের মূল লক্ষ্য।

রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য15/15

রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য

সব মিলিয়ে, বন্দে ভারত স্লিপার ট্রেনের হাত ধরে ভারতীয় রেলের এক নতুন যুগের সূচনা হতে চলেছে এই জানুয়ারিতেই।