Venus Transit in Rahu: স্বাতী নক্ষত্রে শুক্র, রাহুতে গোচর! নভেম্বরের শুরুতেই ঘুরবে ভাগ্যের চাকা! রাহু আর শুক্রের কৃপায় প্রেমে সাফল্য়, টাকার পাহাড়...

Written BySoumitra Sen
Published: Nov 06, 2025, 06:41 PM IST|Updated: Nov 06, 2025, 06:41 PM IST
Venus Transit in Rahu: শুক্র সুখ, বিলাস, রোমান্সের জন্য দায়ী। স্বাতী নক্ষত্র স্বাধীনচিত্ততার জন্য দায়ী। রাহু পার্থিব কামনাবাসনা বৃদ্ধি করে। ৭ নভেম্বরের পরেই বিরল এই যোগ। বিপুল প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকদের উপর।
রাহুতে শুক্র 1/7

রাহুতে শুক্র

শুক্র স্বাতী নক্ষত্রে প্রবেশ করছে আগামী ৭ নভেম্বরে। আর এর জেরে শুক্রের গোচর ঘটছে রাহুতে।

শুক্র-স্বাতী-রাহু2/7

শুক্র-স্বাতী-রাহু

শুক্র সুখ, বিলাস, রোমান্সের জন্য দায়ী। স্বাতী নক্ষত্র স্বাধীনচিত্ততার জন্য দায়ী। রাহু পার্থিব কামনাবাসনা বৃদ্ধি করে, সমাজের নিগড় ভাঙার প্রেরণা দেয়। এই তিন ধরনের যোগে এক বিচিত্র প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকদের উপর। কার উপর কী প্রভাব? 

মেষ3/7

মেষ

মেষরাশির জাতকদের জন্য দারুণ শুভ সময় আসতে চলেছে। এঁদের ভাগ্য খুলে যাবে। নতুন সুযোগ আসবে। ব্যবসায়ীদের পক্ষেও সময়টা দারুণ যাবে। ভবিষ্যতের জন্য দারুণ সুযোগ তৈরি হবে।

মিথুন4/7

মিথুন

মিথুন রাশির আর্থিক অবস্থা ভালো হবে। আয়ের নতুন রাস্তা খুলবে। শ্রমের পুরস্কার পাবেন এঁরা। কোনও বিনিয়োগ থেকে বড় ধরনের প্রাপ্তিযোগ ঘটবে।

তুলা5/7

তুলা

তুলারাশির জাতকদের আকর্ষণ বাড়বে। লক্ষ্যের দিকে একাগ্র মনে এগিয়ে যেতে পারবেন এঁরা। এবং সাফল্য আসবে। প্রেমেও এঁরা দারুণ সাফল্য পাবেন।

বৃশ্চিক6/7

বৃশ্চিক

প্রেমে দুরন্ত পটবদল। প্লেটোনিক প্রেমও দারুণ তুঙ্গে উঠবে। জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে।

মকর7/7

মকর

সামাজিক স্বীকৃতি মিলবে। উচ্চাকাঙ্ক্ষা আরও উচ্চ হবে। নেটওয়ার্ক ছড়াবে। প্রেমে সাফল্য।