Shukra Gochar 2025: শনিতেই শনি? শুক্রের গোচরে ভয়ংকর বিপদের মুখে পড়বেন এই রাশির জাতকেরা! ছারখার হবে...

Bad Effect of Shukra Gochar in Shani: শনিবার শুক্রের অবস্থান পরিবর্তিত হতে চলেছে। শুক্র শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে। শুক্রের এই শনিযাত্রার জেরে কয়েকটি রাশির জাতকেরা বড় সমস্যায় পড়বেন। কারা, কারা?

| Apr 25, 2025, 05:16 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্রহ মাত্রেই কিছু না কিছু বিশেষত্ব থাকে। তার বিশেষ প্রভাব থাকে মানবজাতির উপর। যেমন, শুক্র জাগতিক সুখ বিধান করে। এই গ্রহ দায়ী বিলাস ও প্রেমের জন্য। আগামীকাল, শনিবার, ২৬ এপ্রিল শুক্রের অবস্থান পরিবর্তিত হতে চলেছে। 

 

1/6

উত্তরভাদ্রপদ নক্ষত্রে

শুক্র শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে। 

2/6

শনিযাত্রা

শুক্রের এই শনিযাত্রার জেরে কয়েকটি রাশির জাতকেরা বড় সমস্যায় পড়তে চলেছেন। 

3/6

কোন কোন রাশির জাতক উপকৃত?

এই সময়টায় তাঁদের বেশ সতর্ক থাকতে হবে। বিশেষত তাঁদের পরিবারজীবনে এবং পেশাজীবনে। কারা এই সংকটের মুখে পড়তে চলেছেন? 

4/6

মেষ

এঁদের বড় রকমের আর্থিক ক্ষতি হতে পারে! কোর্ট-সংক্রান্ত কোনও ঝামেলায় আচমকা পড়তে পারেন এঁরা। সম্পর্কেও কোনও ক্ষতি ঘটে যেতে পারে। প্রেমে বা দাম্পত্যে আসতে পারে বিপর্যয়। স্বাস্থ্যে নজর দিন, নাহলে বড় সংকটে পড়ে যেতে পারেন। গাড়ি চালানোর সময়ে সাবধান! 

5/6

সিংহ

সিংহের জীবনে ঘোর জটিলতা তৈরি হবে। শ্রম করবেন, কিন্তু ফল পাবেন না। কর্মক্ষেত্রে বড় বিপদ। আপাদমস্তক সতর্ক থাকুন।

6/6

কুম্ভ

অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে কুম্ভের জীবনে। কাজ আটকে থাকবে। কোনও বাজে খবর আসতে পারে। মনোযোগ দিন, না হলে ক্ষতি হবে।  (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)