Dheeraj Kumar Death: আচমকাই সব শেষ, নিউমোনিয়ায় কাড়ল প্রাণ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা-প্রযোজক ধীরাজ কুমার...

Published: Jul 15, 2025, 03:32 PM IST|Updated: Jul 15, 2025, 03:32 PM IST

Veteran Actor Dies: নিউমোনিয়ায় ভুগছিলেন ধীরাজ কুমার এবং বেশ কয়েকদিন ভর্তি ছিলেন আইসিইউ-তে । মঙ্গলবার আর শেষরক্ষা হল না। চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা।

1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের দুঃসংবাদ বিনোদন দুনিয়ায়। চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক ধীরাজ কুমার। 

 

2/8

হিন্দি ও পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ছিলেন ধীরাজ কুমার। মঙ্গলবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

 

3/8

নিউমোনিয়ায় ভুগছিলেন ধীরাজ কুমার এবং বেশ কয়েকদিন ভর্তি ছিলেন আইসিইউ-তে । সোমবার তাঁর একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়ে এবং তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। মঙ্গলবার সকাল প্রায় ১১টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধীরাজ। মৃত্যুর সময় তাঁর ছেলে হাসপাতালেই উপস্থিত ছিলেন।

 

4/8

ধীরাজ কুমারের মৃত্যু বিনোদন জগতে গভীর শোকের ছায়া ফেলেছে। আগামীকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

 

5/8

ধীরাজ কুমার ১৯৬৫ সালে সিনেমায় পা রাখেন ধীরাজ। একটি প্রতিযোগিতা থেকে তিনি অভিনয়ের দুনিয়ায় আসেন, যেখানে রাজেশ খান্নাও অংশ নিয়েছিলেন কিন্তু ধীরাজই জয়ী হয়েছিলেন। 

 

6/8

এক সাক্ষাৎকারে ধীরাজ কুমার বলেছিলেন, “তৎকালীন মুম্বইয়ে এক প্রতিভা খোঁজার প্রতিযোগিতায় প্রায় ১০ হাজার প্রতিযোগীর মধ্যে তিনজনকে নির্বাচিত করা হয়—রাজেশ খন্না, আমি, ও সুভাষ ঘাই । সেখান থেকেই আমাদের চলচ্চিত্রের যাত্রা শুরু।”

 

7/8

১৯৭০ সালের রাতোঁ কা রাজা সিনেমার মাধ্যমে কুমার অভিনয়ে আত্মপ্রকাশ করেন, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন শত্রুঘ্ন সিনহা। এরপর তিনি হীরা পান্না (১৯৭৩), রোটি কাপড়া অউর মকান (১৯৭৪), সরগম (১৯৭৯), ও ক্রান্তি (১৯৮১)-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন।

 

8/8

১৯৭০ থেকে ১৯৮৪ সালের মধ্যে তিনি ২১টি পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেন। পরে তিনি নিজের টেলিভিশন প্রোডাকশন সংস্থা প্রতিষ্ঠা করেন। এই ব্যানারে ওম নমঃ শিবায় (১৯৯৭) ও ঘর কি লক্ষ্মী বেটিয়াঁ (২০০৬)-এর মতো জনপ্রিয় ধারাবাহিক তৈরি হয়। ২০১৯ সালে তাঁর প্রযোজিত ওয়েব সিরিজ ইশক আজ কাল মুক্তি পায় জি ফাইভে।