SIR in Bengal: নাম বাদে ক্ষোভ চরমে: গ্রামে নেতাদের 'নো-এট্রি', ব্যানারে শোরগোল

SIR in Bengal:  পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের উচ্চগ্রাম পঞ্চায়েতের সিংপুর গ্রাম। ভোটার সংখ্যা ৫০১। 'বিবেচনাধীন' তালিকা ছিলেন ১০২ জন। শুনানির পর বাদ পড়েছেন ৪২ জন।  

| Apr 10, 2026, 08:21 PM IST
1/8

SIR ক্ষোভে নেতাদের 'নো-এন্ট্রি'

অরূপ লাহা: নাম বাদে ক্ষোভে চরমে। ভোটার তালিকা সংশোধন না হলে রাজনৈতিক নেতাদের 'নো-এট্রি'! ব্যানারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের গলসিতে। কারা লাগল? মুখে কুলুপ গ্রামবাসীদের।  

2/8

SIR ক্ষোভে নেতাদের 'নো-এন্ট্রি'

ভোট-বাংলায় SIR-বিতর্ক।

3/8

SIR ক্ষোভে নেতাদের 'নো-এন্ট্রি'

খসড়া তালিকায় বাদ পড়েছিল প্রায় ৫৮ লক্ষ নাম। চূড়ান্ত তালিকায় বেরেনোর পরেও 'বিবেচনাধীন' ৬০ লক্ষ।   

4/8

SIR ক্ষোভে নেতাদের 'নো-এন্ট্রি'

যাঁদের 'বিবেচনাধীন' তালিকায় ছিল, তাঁদের অনেকের নামই আবার সাপ্লিমেন্টারি তালিকায় 'ডিলিটেড'!

5/8

SIR ক্ষোভে নেতাদের 'নো-এন্ট্রি'

গলসি ১ নম্বর ব্লকের উচ্চগ্রাম পঞ্চায়েতের সিংপুর গ্রাম। ভোটার সংখ্যা ৫০১। 'বিবেচনাধীন' তালিকা ছিলেন ১০২ জন। শুনানির পর বাদ পড়েছেন ৪২ জন।  

6/8

SIR ক্ষোভে নেতাদের 'নো-এন্ট্রি'

'যতদিন না পর্যন্ত ভোটার লিস্টের নাম ও তথ্যে যথাযথ  সংশোধন হচ্ছে, ততদিন পর্যন্ত  গ্রামে কোনও রাজনৈতিক দলের নেতা বা কর্মীকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না'। ব্যানার লাগানো হয়েছে সিংপুরে।   

7/8

SIR ক্ষোভে নেতাদের 'নো-এন্ট্রি'

দাবি, 'সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা'। 'নাগরিক অধিকার আদায়ের লড়াই'। কারা লাগাল এই ব্যানার? মু্খ খুলতে চাইছেন না গ্রামের কেউ-ই।

8/8

SIR ক্ষোভে নেতাদের 'নো-এন্ট্রি'

জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের দাবি, 'নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে, যার ফলেই বহু মানুষের নাম বাদ গিয়েছে'। গলসির বিজেপি প্রার্থী রাজু পাত্রের বক্তব্য়,এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়।  তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে'।