Eagle flies away with Puri Temple flag: এই ঘটনাটি কি সত্যিই কোনও অশুভের ইঙ্গিত? উত্তর লুকিয়ে সময়ে...
1/5জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: পুরী মন্দিরের একটি ভাইরাল ভিডিয়ো। আর সেই ভিডিয়ো ঘিরেই ছড়িয়েছে আতঙ্ক। বড়সড় কোনও আসন্ন বিপদের আশঙ্কায় প্রমাদ গুনছেন ভক্তরা।
2/5ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরের 'পতিতপাবণ' পতাকার মতো দেখতে কাপড়ের টুকরো নিয়ে উড়ে যাচ্ছে।
3/5'পতিতপাবণ' পতাকা জগন্নাথ মন্দিরের পবিত্র পতাকা। এখন ঈগলকে সেই পবিত্র পতাকার মতো কাপড় নিয়ে উড়ে যেতে দেখার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে।
4/5জগন্নাথদেবের ভক্তদের মতে, এই ঘটনার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই ব্য়াপকভাবে শেয়ার হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে।
5/5সব মিলিয়ে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন সত্যিই দেখার, এই ঘটনাটি কি সত্যিই কোনও অশুভের ইঙ্গিত, নাকি এটা শুধুই প্রচলিত বিশ্বাস! উত্তর লুকিয়ে সময়ে।