Madhyamik Examination 2026: মাধ্যমিক নিয়ে বড় আপডেট! পর্ষদ জানিয়ে দিল....

Written ByTanumoy Ghosal
Published: Sep 18, 2025, 08:41 PM IST|Updated: Sep 18, 2025, 10:41 PM IST

Madhyamik Examination 2026:  আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাঁদের জন্য় একটি পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। রেজিস্ট্রেশনের যদি ভুল বা অসঙ্গতি ধরা পড়ে, সেক্ষেত্রে পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে পড়ুয়ারা।

মাধ্যমিক নিয়ে বড় আপডেট1/6

মাধ্যমিক নিয়ে বড় আপডেট

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: আগামী বছর অর্থাত্‍ ২০২৬-র মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্য়বস্থা। রেজিস্ট্রেশনের সময়ে জমা দেওয়া তথ্য যাচাই করার সুযোগ পাবেন পড়ুয়ারা।  https://students.wbbsedata.com, পোর্টাল চালু করল মধ্যশিক্ষা পর্ষদ।  ১৮ই সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৫শে সেপ্টেম্বর ২০২৫ খোলা থাকবে পোর্টালটি।

মাধ্যমিক নিয়ে বড় আপডেট2/6

মাধ্যমিক নিয়ে বড় আপডেট

পড়য়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক।  ক্লাস নাইন থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যায়। নির্দিষ্ট সময়ে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ জানিয়ে স্কুল থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করতে হয় পড়ুয়াদের।

মাধ্যমিক নিয়ে বড় আপডেট3/6

মাধ্যমিক নিয়ে বড় আপডেট

 একবার তথ্য জমা দেওয়ার পর সংশোধনের আর কোনও সুযোগ থাকে না। কিন্তু গত বছর মাধ্যমিক শুরু মাত্র ২ দিন আগেও আদালতের নির্দেশে রীতিমতো জরিমানা দিয়ে পড়ুয়াদের রেজিস্ট্রেশনে ভুল সংশোধন করতে হয়েছে ১১৫ স্কুলকে। 

মাধ্যমিক নিয়ে বড় আপডেট4/6

মাধ্যমিক নিয়ে বড় আপডেট

এবছর অর্থাত্‍ ২০২৫ রেজিস্টেশনে ভুল সংশোধনের জন্য় স্কুলগুলিকে পাঁচবার সুযোগ দেওয়া হয়েছে। আগামী বছর অর্থাত্‍ ২০২৬ সালে মাধ্যমিকের আগে আর কোনও ঝুঁকি নিতে নারাজ পর্ষদ।

মাধ্যমিক নিয়ে বড় আপডেট5/6

মাধ্যমিক নিয়ে বড় আপডেট

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু হচ্ছে পোর্টাল।  রেজিস্ট্রেশনের যদি ভুল বা অসঙ্গতি ধরা পড়ে, সেক্ষেত্রে পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে পড়ুয়ারা।

মাধ্যমিক নিয়ে বড় আপডেট6/6

মাধ্যমিক নিয়ে বড় আপডেট

পোর্টালে কোনও আবেদন জমা পড়লে, স্বয়ংক্রিয়ভাবে তা সংশ্লিষ্ট স্কুলের ড্যাশবোর্ডে পৌঁছে যাবে। এরপর প্রমাণ সংগ্রহ করে পর্ষদে জমা দেবে স্কুল।  সঙ্গে নির্দিষ্ট ফিও।