West Bengal Weather Update: ২২ সেপ্টেম্বর বিকেলের দিকে ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। ষষ্ঠীর মধ্যেই এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা।
1/9অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গে হওয়া বদল শুরু। পরশু বুধবার তৃতীয়া পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাতে। উত্তরবঙ্গে আজ থেকে ধাপে ধাপে বৃষ্টি ক্রমশ কমবে।
2/9উত্তর মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্ত উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এল। আজ ২২ সেপ্টেম্বর বিকেলের দিকে এটি উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে।
3/9এই ঘূর্ণাবর্ত বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি করতে চলেছে। রবিবার ষষ্ঠীর মধ্যেই এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা।
4/9দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে মধ্যরাত থেকে। আজ প্রতিপদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দু এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে।
5/9কাল দ্বিতীয়া। ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কিছু অংশে। বুধবারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
6/9বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আবার কিছুটা বাড়বে।
7/9আজ সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে।
8/9কাল মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গের সব জেলাতেই। একমাত্র শুক্রবার চতুর্থীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জেলায়।
9/9কলকাতায় বৃষ্টি চলছে। আজ সারাদিন প্রধানত মেঘলা আকাশ। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি। সারাদিন কলকাতায় ২০ থেকে ২৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া। কাল মঙ্গলবার কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে।