Weather Update | Heatwave: দ্বিগুণ হবে তাপপ্রবাহ! এপ্রিল থেকেই অস্বাভাবিক গরম, জুন পর্যন্ত 'জ্বালাপোড়া' ধরাবে ভয়ংকর দাবদাহ...

Written BySUDESHNA PAULUpdated bySUDESHNA PAUL
Published: Apr 01, 2025, 05:47 PM IST|Updated: Apr 01, 2025, 06:04 PM IST

এবার গরমে দেশের বেশির ভাগ অংশে স্বাভাবিকের থেকে অনেক বেশি থাকবে ন্যূনতম তাপমাত্রা।

Double Heatwave Alert: এবার গরমে দেশের বেশির ভাগ অংশে স্বাভাবিকের থেকে অনেক বেশি থাকবে ন্যূনতম তাপমাত্রা।

Double Heatwave Alert from April to June in India1/5

এবার গরমে দ্বিগুণ তাপপ্রবাহ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এপ্রিলেই অস্বাভাবিক প্রবল দাবদাহের বিপদসংকেত! ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস বলছে, এবার স্বাভাবিকের থেকে বেশি 'উষ্ণ' হবে এপ্রিল। অনেক বেশি হবে তাপপ্রবাহ।

Double Heatwave Alert from April to June in India2/5

এবার গরমে দ্বিগুণ তাপপ্রবাহ!

এপ্রিলেই দিল্লিতে ৩ ও বাংলা-বিহারে ৬ দিন ধরে চলতে পারে তাপপ্রবাহ। এপ্রিল থেকে জুন পর্যন্ত ভারতের বেশিরভাগ জায়গায় যেমন ওড়িশা,পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি ও উত্তরপশ্চিম ভারতে স্বাভাবিকের থেকে অনেক বেশি তাপপ্রবাহ চলার পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন।

Double Heatwave Alert from April to June in India3/5

এবার গরমে দ্বিগুণ তাপপ্রবাহ!

সাধারণত, এপ্রিল থেকে জুনের মধ্যে ৪ থেকে ৭ দিন ধরে চলে তাপপ্রবাহ। এবার সেটা হতে পারে অনেক বেশি। পূর্ব ভারতে এবার এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ১০ থেকে ১২ দিন ধরে চলতে পারে 'লু'।

Double Heatwave Alert from April to June in India4/5

এবার গরমে দ্বিগুণ তাপপ্রবাহ!

দেশজুড়েই এবার ২০২৫ সালে 'উষ্ণতর গ্রীষ্ম'-এর পূর্বাভাস মৌসম ভবনের। রাজধানী দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতে দ্বিগুণ হতে পারে তাপপ্রবাহের দিন। অস্বস্তিকর গরম, জ্বালাপোড়া ধরানো দাবদাহ চলবে। 

Double Heatwave Alert from April to June in India5/5

এবার গরমে দ্বিগুণ তাপপ্রবাহ!

দেশের বেশির ভাগ অংশে স্বাভাবিকের থেকে অনেক বেশি থাকবে ন্যূনতম তাপমাত্রা। একমাত্র উত্তর-পূর্ব ভারতে ও দক্ষিণ ভারতে এপ্রিল মাসে ভালো বৃষ্টি হবে। আর বাকি অংশে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।