Bengal Election 2026 when and where liquor shops and sales close: ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে, ভোটে মদের দোকান খোলা-বন্ধ নিয়মে আমূল বদল। বেঙ্গল এক্সসাইজ অ্যাক্ট, ১৯০৯-এর ২৬ ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ।
1/10পিয়ালি মিত্র ও অয়ন ঘোষাল: ভোটে মদের দোকান খোলা-বন্ধ নিয়ে নির্দেশিকা রাজ্যের আবগারি দফতরের। সেই নির্দেশিকায় এবার বিরাট বদল।
2/10পশ্চিমবঙ্গ আবগারি দফতরের নির্দেশ অনুযায়ী, নির্বাচনের সময় ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এবং ভোট গণনার দিন সমস্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ রাখার নিয়ম রয়েছে।
3/10কিন্তু এবার সেই ৪৮ ঘণ্টার নিয়ম বাড়িয়ে তা ৯৬ ঘণ্টা করা হয়েছে । কেন এই সিদ্ধান্ত? আফগারি দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় পর্যবেক্ষণে ৪টি জিনিস দেখা গিয়েছে।
4/10১) মদের বিক্রিতে অস্বাভাবিক বৃদ্ধি, ২) খুচরো বিক্রেতাদের মাধ্যমে প্যাকেটজাত মদের অতিরিক্ত উত্তোলন, ৩) সংবেদনশীল দোকানের সংখ্যা বেড়েছে, ৪) ভোটে প্রভাব ফেলতে মদ ব্যবহার নিয়ে একাধিক অভিযোগ।
5/10এই পরিস্থিতিতে জনশৃঙ্খলা বজায় রাখতে বেঙ্গল এক্সসাইজ অ্যাক্ট, ১৯০৯-এর ২৬ ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, নির্ধারিত ৪৮ ঘণ্টার বদলে ৯৬ ঘণ্টা পর্যন্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
6/10সঙ্গে অবৈধ মদের মজুত, পরিবহণ ও বিক্রি রুখতে নজরদারি ও কড়া পদক্ষেপ বাড়ানোর নির্দেশও জারি হয়েছে।
7/10রাজ্যে প্রথম দফার নির্বাচন হবে আগামী ২৩ এপ্রিল। মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় উত্তরবঙ্গের সব জেলায় ভোট হচ্ছে। অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভোট হচ্ছে।
8/10এছাড়াও মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভোটগ্রহণ হবে প্রথম দফায়। অর্থাৎ প্রথম দফায় মোট ১৬টি জেলায় ভোটগ্রহণ হচ্ছে।
9/10এইসব জেলাতেই ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বন্ধ সব মদের দোকান, বার। ড্রাই ডে'জ চলবে। প্রশাসন আগে জানিয়েছিল আগামীকাল মঙ্গলবার ২১ এপ্রিল থেকে মদের দোকান বন্ধ রাখতে হবে।
10/10কিন্তু রবিবার সন্ধেবেলা নতুন নির্দেশ আসে। যারপর রাত ৯ টায় বন্ধ করে দেওয়া হয় পানশালা এবং অফ শপ। দ্বিতীয় দফায় ভোটের ক্ষেত্রেও একই নিয়ম মেনে ২৫ তারিখ থেকে সংশ্লিষ্ট জেলাগুলিতে বন্ধ রাখা হবে পানশালা এবং অফ শপ।