West Bengal Elections 2026 Richest Candidates: ভোটে বাংলার সবচেয়ে ধনী প্রার্থী কারা? কোটি-কোটি টাকার সম্পত্তি তাঁদের, তালিকায় চমকে দেওয়া ধনকুবেরদের নাম

West Bengal Assembly Election 2026 Top Richest Candidates List: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬; তৃণমূল-বিজেপি-কংগ্রেস ও অন্যান্য দলের শীর্ষ ধনী প্রার্থীদের তালিকায় কারা আছেন? রয়েছে চমকে দেওয়া সব নাম।

| Apr 15, 2026, 04:55 PM IST
1/6

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ২০২৬

 West Bengal Election 2026

দুই দফায় বাংলায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল ভোটগ্রহণের পালা শেষ হলে ৪ মে ভোটগণনা। আর তার আগেই প্রার্থীদের ঘোষিত সম্পত্তির হিসাব সামনে আসছে। এর ফলে রাজ্যের বহু শীর্ষ রাজনৈতিক নেতার সম্পদের পরিমাণ প্রকাশ্যে এসেছে।  

2/6

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস

Association for Democratic Reforms

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এবং নির্বাচনী হলফনামার ভিত্তিতে তৈরি তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, বাংলায় বহু বিধায়কই আজ ধনকুবের। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তাঁরা। রাজনীতিতে অর্থের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে।  

3/6

জাকির হোসেন সবার আগে

Jakir Hossain Comes first

এই তালিকার শীর্ষে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাকির হোসেন। যিনি মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের বিধায়ক তিনি। তাঁর মোট ঘোষিত সম্পত্তির পরিমাণ ৬৭ কোটি টাকারও বেশি! এর মধ্যে প্রায় ৪৯.৩ কোটি টাকা অস্থাবর সম্পত্তি এবং প্রায় ১৭.৯ কোটি টাকা স্থাবর সম্পত্তি রয়েছে। এই তালিকায় তাঁর সম্পত্তিই সর্বাধিক বলে উল্লেখ করা হয়েছে।  

4/6

দ্বিতীয় ও তৃতীয় স্থানেও তৃণূমূল নেতারাই

TMC leaders in second and third places

দ্বিতীয় স্থানে রয়েছেন টিএমসি-র আহমেদ জাভেদ খান। দক্ষিণ ২৪ পরগনার কসবা কেন্দ্রের বিধায়ক তিনি। তাঁর মোট সম্পত্তি প্রায় ৩২.৩ কোটি টাকা, যার মধ্যে বিনিয়োগ এবং রিয়েল এস্টেটের অংশই বেশি। তৃতীয় স্থানে রয়েছেন কলকাতা উত্তরের জোড়াসাঁকো কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা। যার সম্পত্তি ৩১.৯ কোটি টাকারও বেশি বলেই জানানো হয়েছে।  

5/6

অন্যান্য কোটিপতি বিধায়ক

Other Millionaire Legislators

এই তালিকায় আরও কয়েকজন বিধায়ক রয়েছেন। তৃণমূলের মনোজ তিওয়ারি (শিবপুর)। তাঁর সম্পত্তি প্রায় ২০.৩ কোটি টাকা, আর বায়রন বিশ্বাস (সাগরদিঘী)-এর সম্পত্তি প্রায় ২০.১ কোটি টাকা বলেই জানা গিয়েছে। এছাড়াও কালিম্পং থেকে বিজিপিএম প্রার্থী রুডেন সাদা লেপচার সম্পত্তি ১৮.২ কোটি টাকারও বেশি। যা তাঁকে অ-তৃণমূলীয় প্রার্থীদের মধ্যে অন্যতম শীর্ষস্থানে নিয়ে গিয়েছে।

6/6

সামগ্রিক প্রবণতা ও নির্বাচনী চিত্র

Overall Trends and Electoral Landscape

রিপোর্ট অনুযায়ী, এই তালিকার শীর্ষস্থানগুলিতে টিমসি-র একাধিক নেতা রয়েছেন। তবে বিজেপি ও অন্যান্য দলের প্রার্থীরাও নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। এডিআরের সংগৃহীত তথ্য থেকে স্পষ্ট যে, নির্বাচনী রাজনীতিতে ব্যক্তিগত সম্পদের ভূমিকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।