West Bengal Assembly: মন্ত্রী-বিধায়কদের জন্য বিধানসভার নতুন নিয়ম... আদালতের নির্দেশেই জারি হল নতুন নিয়ম...
1/7শ্রেয়সী গাঙ্গুলি: মন্ত্রী, বিধায়কদের জন্য বড় নির্দেশ! এখন থেকে বিধানসভায় আর একাজটি করতে পারবেন না তাঁরা।
2/7বিধানসভার গেটে সেই মর্মে ঝুলল নোটিসও! হাইকোর্টের নির্দেশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর।
3/7এখন থেকে বিধানসভায় কী করতে পারবেন না কোনও মন্ত্রী বা বিধায়ক?
4/7এখন থেকে কোনও মন্ত্রী বা এমএলএ তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে ঢুকতে পারবেন না বিধানসভায়।
5/7সেন্ট্রাল ফোর্স কেন বিধানসভায় ঢুকতে পারে না? তা নিয়ে হাইকোর্টে একটি মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
6/7সেই মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট একটি অর্ডার দেয়। যে অর্ডারে আদালত স্পষ্ট জানিয়েছে যে-
7/7এমএলএ-দের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ফোর্স যদি বিধানসভায় না ঢোকে, তাহলে অন্য কোনও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীও বিধানসভায় ঢুকতে পারবে না।