SIR Step-by-Step Guide: বিএলও ঘরে আসার আগেই কীভাবে জানবেন, লিস্টে আপনার নাম আছে কি না? জেনে নিন কোন সাইটে ঢুকতে হবে...

Written BySoumitra Sen
Published: Nov 05, 2025, 02:13 PM IST|Updated: Nov 05, 2025, 02:23 PM IST

How to Check Name on West Bengal 2002 Electoral Roll: সকলে ভাবছেন, এসআইআর বুঝি এই প্রথম হচ্ছে। মোটেই তা নয়, স্বাধীন ভারতে ১৯৫১ সাল থেকে ২০০৪ সালের মধ্যে ৮ বার এসআইআর হয়েছে।

সন্ধান1/7

সন্ধান

গত দু'দশক আগে বাংলায় যে এসআইআর হয়েছিল, সেই তালিকায় আপনার বা আপনার আত্মীয়-স্বজনের নাম আছে কি না, সেটা আগে আপনাকে নিশ্চিত করতে হবে।

কীভাবে করবেন? 2/7

কীভাবে করবেন?

কীভাবে করবেন কাজটা? প্রথমেই যান এই ওয়েবসাইটে--https://ceowestbengal.wb.gov.in/

জেলায় ক্লিক3/7

জেলায় ক্লিক

ঢুকলেন সাইটে। ২০০২-এর এসআইআর-য়ে ২১টি জেলার একটা তালিকা মিলবে। এবার আপনি আপনার জেলার নামটিতে ক্লিক করুন।

অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এবং...4/7

অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এবং...

জেলায় ঢোকার পরে আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, তাতে ক্লিক করুন। সেখানে আপনি অনেকগুলি পোলিং স্টেশনের নাম পাবেন। এবার এখানে আপনি আপনার অতীতের ইলেক্টোরাল রোলটিতে ঢুকুন। সেখানে 'ফাইনাল রোল' বলে একটা অপশন পাবেন। সেখানে ঢুকতে গেলে একটা ক্যাপচা কোড আসবে। 'এন্টার টেক্সট' বলে একটি বক্স পাবেন। সেখানে ওই কোড দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করুন।

'নির্বাচক তালিকা'5/7

'নির্বাচক তালিকা'

একটি পিডিএফ ডকুমেন্ট খুলে যাবে। এটি 'ফাইনাল রোল'। এর মাথায় ইলেক্টোরাল কন্সটিটিউয়েন্সি লেখা। এবার ক্রমশ মুভ ডাউন করুন। দ্বিতীয় পাতায় আসুন। সেখানে পাবেন 'নির্বাচক তালিকা'। স্বভাবতই সেখানে অনেক ভোটারের নামের তালিকা পাবেন। যাঁদের নিজের নামের সঙ্গে সঙ্গেই রয়েছে তাঁদের বাবার/স্বামীর নাম। এখানে আপনি আপনার নাম বা আপনার পরিবারের সদস্যের নামগুলি খুঁজুন।

৮ পয়েন্ট6/7

৮ পয়েন্ট

সেখানে পরপর আটটি অপশন আসবে। সেগুলি এরকম: 

1. ক্রমিক সংখ্যা /সিরিয়াল নাম্বার 2. বাড়ির নম্বর /হাইজ নাম্বার 3. নির্বাচকের নাম /ইলেক্টরস নেম 4. সপর্ক /রিলেশন 5. সম্পর্কিত ব্যক্তির নাম/রিলেটেড পার্সনস নেম 6. লিঙ্গ /জেন্ডার 7. বয়স/এজ 8. সচিত্র পরিচয়পত্র/পিকচার আইডি কার্ড

যাঁদের নাম নেই?7/7

যাঁদের নাম নেই?

নির্বাচন কমিশন আগামী ৯ ডিসেম্বরে একটা খসড়া তালিকা বার করবে। ফাইনাল ইলেক্টোরাল রোল বেরোবে পরের বছর ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি। তাহলে দাঁড়াল, ভোটারদের প্রথমে ২০০২-২০০৫ -এর এসআইআর-য়ে নিজের নাম খুঁজে পেতে হবে। মিলে গেলে নির্বাচন কমিশন যে খসড়া তালিকা বের করবে সেটার অপেক্ষায় থাকতে হবে। তবে, যাঁদের নাম ওই তালিকায় নেই, তাঁরা কী করবেন? তাঁদের জন্য় কমিশন নোটিস দেবে। নিজেদের এলিজিবিলিটি প্রমাণ করে এমন ডকুমেন্ট জমা দিয়ে তাঁদের ইলেক্টোরাল রোলে নাম তুলতে হবে।