West Bengal Weather Update: শীতের একেবারে শেষ পর্বে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। শুক্রবার রাত পর্যন্ত হালকা মাঝারি কুয়াশা। সোমবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে।
1/7অয়ন ঘোষাল: চলতি শীতের মরশুমে গতকাল রাতে সম্ভবত শেষ বারের জন্য ১২-এর ঘরে নামল কলকাতার পারদ। পরশু রাতের ১৩.৩ থেকে গতকাল রাতে কলকাতার তাপমাত্রা কমে ১২.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি। দুটি তাপমাত্রাই এই সময়ের স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি নিচে।
2/7তবে এটাই শেষ। পারদ পতনের প্রবণতা পরশু রবিবারের পর থেকে এই মরশুমের জন্য অতীত হতে চলেছে বলে ইঙ্গিত হওয়া অফিসের। সোমবার থেকে রাজ্যে হাওয়া বদল।
3/7রাতে এবং ভোরে হালকা শীতের আমেজ সরস্বতী পুজো পর্যন্ত বহাল থাকলেও কনকনে হাড় কাঁপানো শীত আর ধরা দেবে না পশ্চিমবঙ্গে। পার্বত্য এলাকা ছাড়া আর রাজ্যের সর্বত্র ধাপে ধাপে সোমবার থেকেই বাড়বে দিন ও রাতের তাপমাত্রা।
4/7কনকনে জমাট শীতের আমেজের একেবারে শেষ পর্বে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ। সোমবার থেকে বুধবারের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া বিজ্ঞানীদের।
5/7তার আগে শনিবার রাত পর্যন্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। উত্তর-পশ্চিম থেকে শীতল হাওয়া ঢুকছে। রবিবার দুপুরের পর থেকে সেই হিমশীতল ঠান্ডা হাওয়ার যোগানে ভাঁটা পড়তে চলেছে।
6/7দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে। শুক্রবার রাত পর্যন্ত হালকা মাঝারি কুয়াশা। শনিবার থেকে সোমবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে। কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে।
7/7উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। শনিবার ও রবিবারের মধ্যে কুয়াশার ঘনঘটা বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা।