Bengal Weather: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের শাসানি! শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? কলকাতায় কী হবে?...

Written ByDebasmita Das
Published: Sep 04, 2025, 07:34 PM IST|Updated: Sep 04, 2025, 07:34 PM IST

West Bengal Weather Update: এ সপ্তাহে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটা বাড়বে। উত্তরবঙ্গে আজ থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। তাপমাত্রা ও কিছুটা বাড়বে। রবিবার থেকে ফের ভারী বৃষ্টি। 

1/8

অয়ন ঘোষাল: নিম্নচাপ ছত্রিশগড় থেকে মধ্যপ্রদেশের দিকে। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করবে। মৌসুমী অক্ষরেখা বাংলার আরও কাছে। ওড়িশার চাঁদবালি হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 

2/8

একটি অক্ষরেখা আরব সাগর থেকে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাছড়ি বৃষ্টির সব জেলাতে। ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

3/8

শুক্রবার আলিপুরদুয়ার জেলার ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের জেলায়। 

4/8

ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার বিক্ষিপ্তভাবে দু-একদিন ভারী বৃষ্টি হতে পারে।

5/8

আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে গরম ও অস্বস্তি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কমবে উইকেন্ডে। 

6/8

সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা কমবে। 

7/8

আগামীকাল শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। 

8/8

৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সম্ভাবনা থাকবে উপকূল ও সংলগ্ন জেলাতে।