Durga Puja Weather: গতকালের বৃষ্টির জল এখনও সরেনি, এদিকে ফের জারি বৃষ্টি-সতর্কতা! শঙ্কিত কলকাতা...

Written ByDebasmita Das
Published: Sep 24, 2025, 01:30 PM IST|Updated: Sep 24, 2025, 01:30 PM IST

West Bengal Weather Update: আবার ধেয়ে আসছে ভয়ংকর বৃষ্টি। পরবর্তী ২-৩ ঘণ্টায় হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, মূর্শিদাবাদ, জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত্‍-সহ প্রবল বৃ্ষ্টি, দমকা বাতাস বইবে। 

Weather Update 1/9

ফের ধেয়ে আসছে প্রবল বৃষ্টি!

অয়ন ঘোষাল: চার জেলায় আবার বৃষ্টি। কলকাতায় বৃষ্টি শুরু। জারি হলুদ সতর্কতা। পরশু রাতের বৃষ্টির জল গত ২৬ ঘণ্টা বৃষ্টি বন্ধ থাকলেও সরেনি। এই অবস্থায় আবার বৃষ্টি হলে কি দাঁড়াবে তার পরিণতি? ভেবেই শঙ্কিত কলকাতা।

Weather Update 2/9

ফের ধেয়ে আসছে প্রবল বৃষ্টি!

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও কলকাতা জেলার কিছু এলাকায় বুধবার দুপুর ১২টা থেকে ২-৩ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Update 3/9

ফের ধেয়ে আসছে প্রবল বৃষ্টি!

বজ্রপাতও ঘটতে পারে। ঝড়বৃষ্টি চলাকালীন মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। তবে বিপর্যয়ের তাণ্ডব কাটিয়ে বুধবার সকালে রোদের মুখ দেখলেও দক্ষিণবঙ্গে স্বস্তি নেই।

Weather Update 4/9

ফের ধেয়ে আসছে প্রবল বৃষ্টি!

এদিকে ২৫ সেপ্টেম্বর নতুন করে নিম্নচাপ তৈরি হবে। বৃহস্পতিবার চতুর্থীর প্রথম দিন (এবার দুটি চতুর্থী) উত্তর-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ তৈরি হবে। 

Weather Update 5/9

ফের ধেয়ে আসছে প্রবল বৃষ্টি!

চতুর্থীর নিম্নচাপের প্রভাবে বাংলায় বিশেষত দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।  হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে উপকূলের জেলায়। রাজ্যের ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে কাল প্রথম চতুর্থীর দিন। 

Weather Update 6/9

ফের ধেয়ে আসছে প্রবল বৃষ্টি!

সন্ধ্যার পর থেকে চতুর্থীর দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। বৃষ্টি হবে কলকাতায়। পঞ্চমীর দিন বৃষ্টি বাড়বে।

Weather Update 7/9

ফের ধেয়ে আসছে প্রবল বৃষ্টি!

শনিবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। পঞ্চমীর দিন বৃষ্টি কিছুটা বাড়বে কলকাতায়। 

Weather Update 8/9

ফের ধেয়ে আসছে প্রবল বৃষ্টি!

ষষ্ঠী রবিবার সপ্তমী সোমবার এবং অষ্টমী মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলায় হালকা মাঝারি ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। 

Weather Update 9/9

ফের ধেয়ে আসছে প্রবল বৃষ্টি!

বৃষ্টি অনেকটা বাড়বে নবমী এবং দশমীতে। এরমধ্যে সব থেকে বেশি বৃষ্টি পাবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা।