West Bengal Weather Update: পার্বত্য-সহ উপরের ৫ জেলায় লাল সতর্কতা। নিচের দিকের বাকি জেলায় কমলা সতর্কতা জারি। পার্বত্য জেলা এবং সিকিমে ভূমিধ্বস এবং পাহাড়ি নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা। প্রভাব পড়তে পারে...
1/8অয়ন ঘোষাল: শনিবার মূলত মেঘলা আকাশ, পরে আংশিক মেঘলা আকাশ। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার কার্নিভালের দিন কখনও মেঘলা আকাশ কখনও আংশিক মেঘলা আকাশ। সকালের পর থেকে সন্ধ্যের মধ্যে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে স্থানীয়ভাবে। তবে একনাগাড়ে বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
2/8নিম্নচাপ ওড়িশা থেকে সরে ঝাড়খন্ড হয়ে বিহারের দিকে অভিমুখে। শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যা শনিবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
3/8শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির লাল সর্তকতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে প্রতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে দমকা ঝড়ো বাতাস থাকবে সব জেলাতেই।
4/8রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস।
5/8সোমবারে ভারী বৃষ্টি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই সঙ্গে দমকা হাওয়া। মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বেশিরভাগ জেলাতে। বুধ ও বৃহস্পতিবারে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
6/8শনিবার সকালে মেঘলা আকাশ হলে ও পরে কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে। মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস।
7/8রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা-সহ সব জেলাতে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি। কিছুক্ষণের জন্য বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
8/8সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি বেশ কিছু জেলাতে। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।