Weather Update: বুধবার এবং পরশু বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। পশ্চিমের জেলা ও পূর্বের জেলা-সহ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
1/6অয়ন ঘোষাল: বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের জেলা দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পয়লা মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলার বীরভূম, বর্ধমান, দুই মেদনীপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
2/6দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল।
3/6২ মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমে জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি ধরানোর বৃষ্টিপাত সম্ভবনা রয়েছে।
4/6এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২ মে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
5/6৩ মে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়্গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।
6/6৪ মে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সেদিনই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুব হালকা।