EXPLAINED | BCCI Central Contract: বোর্ডের মহার্ঘ কেন্দ্রীয় চুক্তি কী? বিশদে জানুন গ্রেড-বেতন-সুবিধা, জলের মতো বুঝুন

BCCI Central Contract: বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি নিয়েই এখন চর্চা, কী এই মহার্ঘ রিটেনারশিপ? জানুন বিশদে...  

Apr 03, 2025, 06:16 PM IST
1/7

বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি

BCCI Central Contracts

বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা মোট ৪টি গ্রেডের অধীনে পড়েন। এটি বার্ষিক রিটেনারশিপ সিস্টেম যা সিনিয়র পুরুষ দলের পারফরম্যান্সে এবং অবদানের উপর ভিত্তি করে A+, A, B এবং C ভাগে দেওয়া হয়। চুক্তির আওতায় থাকা খেলোয়াড়দের বোর্ডই দেখাশোনা করে। খেলোয়াড়রা বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বিনা পয়সায় সেবা পেয়ে থাকেন। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে বিশ্বমানের প্রশিক্ষণ এবং রিহ্যাবের সুবিধাও পান।  

2/7

বিসিসিআই-এর ম্যাচ ফি কাঠামো কেমন

BCCI's Match Fee Structure?

টেস্ট পিছু মেলে ১৫ লক্ষ টাকা, ওডিআইয়ের ক্ষেত্রে তা ৬ লক্ষ টাকা এবং টি-টোয়েন্টিআই-তে ৩ লক্ষ টাকা  

3/7

কীভাবে খেলোয়াড়রা বোর্ডের চুক্তির যোগ্য হয়ে ওঠেন?

How do players become eligible for board contracts?

৩টি টেস্ট , ৮টি ওডিআই অথবা ১০টি টি-টোয়েন্টিআই ম্যাচের মধ্যে যে কোনও একটি মানদণ্ড পূরণ করলেই খেলোয়াড়রা চুক্তিবদ্ধ হতে পারেন...  

4/7

বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি

BCCI Central Contracts

বিসিসিআই চলতি মাসেই তাদের বার্ষিক রিটেইনারশিপ চুক্তি ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। নতুন চুক্তিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। যার মধ্যে শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তনও প্রায় নিশ্চিত। পঞ্জাব কিংসের অধিনায়ক গত বছর একাধিক বিতর্কের কারণে তালিকা থেকে বাদ পড়েছিলেন। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন শ্রেয়স। ভারতের হয়ে সর্বাধিক রান (৫ ইনিংসে ২৪৩ রান) করেছিলেন তিনি।   

5/7

কেন্দ্রীয় চুক্তিতে নতুন তিন মুখ!

BCCI Central Contracts

টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাঁরও পদোন্নতির ভালো সুযোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে। বিগত ১২ মাসে বিভিন্ন সংস্করণে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন- বরুণ চক্রবর্তী, নীতীশ কুমার রেড্ডি এবং অভিষেক শর্মা। তাঁরা প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে আসার পথে।     

6/7

গত বছর চুক্তিভুক্ত ক্রিকেটার যাঁরা ছিলেন

Cricketers Who Were Under Contract Last year

A+ গ্রেডে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা। A গ্রেডে ছিলেন আর অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমন গিল এবং হার্দিক পাণ্ডিয়া। B গ্রেডে ছিলেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং যশস্বী জয়সওয়াল। C গ্রেডে ছিলেন রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কওয়াড়, শার্দূল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, কেএস ভারত, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান এবং রজত পাটিদার, সরফরাজ খান এবং ধ্রুব জুরেল।  

7/7

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়রা কত টাকা আয় করেন?

How Much Money Do The board's Centrally Contracted Players Earn?

সর্বাধিক A+ গ্রেডের জন্য ধার্য ৭ কোটি টাকা, A গ্রেডের জন্য ৫ কোটি টাকা, B গ্রেডের জন্য ধার্য ৩ কোটি টাকা ও সর্বনিম্ন C গ্রেডের জন্য ধার্য  ১ কোটি টাকা। সব গ্রেড মিলিয়ে ৩০ জন ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকেন।