Shiney Ahuja: পরিচারিকাকে ধর্ষণের দায়ে হয়েছিল জেল, বলিউড ছেড়ে কোথায় ‘গ্যাংস্টার’ অভিনেতা সাইনি?

Shiney Ahuja: অভিনেতার বিরুদ্ধে তাঁর বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই অভিযোগে তাঁকে অনেক দিন জেলেও থাকতে হয়েছিল। জেল থেকে বেরিয়ে শাইনি আবার বলিউডে ফেরার চেষ্টা করেন। ২০১৫ সালে 'ওয়েলকাম রিটার্নস'-এ অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ছবিটি চলেনি। এর পরেই তিনি বলিউড ছেড়ে দেন।   

| Nov 15, 2025, 12:35 PM IST
1/7

সাইনি আহুজা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'গ্যাংস্টার' সিনেমা দিয়ে প্রথমবার সবার নজর কেড়েছিলেন শাইনি আহুজা। অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছিলেন তিনি। এক দিকে ইমরান হাশমি আর কঙ্গনা রানাউত, অন্যদিকে শাইনি আহুজা— সেই সময় ছবিটা বেশ সাড়া ফেলেছিল।

2/7

সাইনি আহুজা

এর পর 'ও লামহে' ছবিতে তিনি কঙ্গনার সঙ্গে জুটি বাঁধেন। 'হাজারো খোয়াইশে অ্যায়সি', 'লাইফ ইন আ মেট্রো', 'ভুল ভুলাইয়া'-এর মতো ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। অল্প সময়ের মধ্যেই তিনি বলিউডে নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন। কিন্তু সেই পরিচিতি বেশি দিন স্থায়ী হয়নি।

3/7

সাইনি আহুজা

এর মধ্যেই অভিনেতার বিরুদ্ধে তাঁর বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই অভিযোগে তাঁকে অনেক দিন জেলেও থাকতে হয়েছিল। 

4/7

সাইনি আহুজা

জেল থেকে বেরিয়ে শাইনি আবার বলিউডে ফেরার চেষ্টা করেন। ২০১৫ সালে 'ওয়েলকাম রিটার্নস'-এ অভিনয় করেছিলেন তিনি।

5/7

সাইনি আহুজা

কিন্তু ছবিটি চলেনি। এর পরেই তিনি বলিউড ছেড়ে দেন। সম্প্রতি শাইনির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় (সমাজমাধ্যমে) ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, তাঁর ওজন বেশ কিছুটা বেড়েছে। চেহারা এবং পোশাকে তাঁর সাধারণ জীবনযাপনের ছাপ স্পষ্ট।

6/7

সাইনি আহুজা

জানা গেছে, বর্তমানে তিনি ফিলিপিন্সের বাসিন্দা। বলিউড ছাড়ার পর থেকে তিনি সেখানেই থাকছেন। শোনা যাচ্ছে, সেখানে নাকি তাঁর কাপড়ের ব্যবসা আছে।

7/7

সাইনি আহুজা

উল্লেখ্য, ২০০৯ সালে শাইনি আহুজার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, তিনি তাঁর বাড়ির ১৯ বছর বয়সী পরিচারিকাকে ধর্ষণ করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে কারাবাসের নির্দেশ দিয়েছিল।