Premananda Maharaj: কেউ যখন মারা যান তখন কী ঘটে? যমদূত এসে কী বলেন? ঈশ্বরের সঙ্গে তাঁর যোগাযোগ ঘটে? স্বামী প্রেমানন্দের আশ্চর্য কথা...

Written BySoumitra Sen
Published: Oct 24, 2025, 04:57 PM IST|Updated: Oct 24, 2025, 04:57 PM IST
What Happens When Death Comes?: এই মুহূর্তে ভারতের বিখ্যাত সাধুদের অন্যতম হলেন স্বামী প্রেমাননন্দ মহারাজ। আধ্যাত্মিক গুরু হিসেবে তিনি সর্বজনের কাছে পরিচিত। তাঁর আশ্চর্য ফ্যান ফলোয়িং। সম্প্রতি তিনি সাড়া ফেলে দিয়েছেন তাঁর একটি বক্তব্যে।
নিয়মিত অবনতি1/7

নিয়মিত অবনতি

স্বামী প্রেমানন্দ মহারাজ (Premananda Maharaj) দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর শরীর ও স্বাস্থ্যের নিয়মিত অবনতি হচ্ছে (Maharaj's health deteriorating)। যা দেখে তাঁর ভক্ত ও সঙ্গীসাথীরা খুবই বিমর্ষ হয়ে পড়ছেন। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

সুস্থ ও স্থিতিশীল2/7

সুস্থ ও স্থিতিশীল

শরীরের কারণেই মহারাজ এখন নিয়মিত ভাবে যথাযথ ভাবে দর্শন দিতে পারছেন না। বন্ধ তাঁর পদযাত্রা। তবে তাঁর আশ্রম থেকে মহারাজের মেডিক্যাল বুলেটিন জানানো হয়। যেমন, এখন তিনি সামান্য সুস্থ ও স্থিতিশীল।

মৃত্যুর মুহূর্তে কী ঘটে? 3/7

মৃত্যুর মুহূর্তে কী ঘটে?

তবে, এই সময়-পর্বে মহারাজের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল (videos of Premananda Maharaj going viral) হচ্ছে।  তেমনই একটি ভিডিয়োতে মহারাজ এক দারুণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। যা নিয়ে সকলের প্রবল আগ্রহ। সেটা হল, ঠিক মৃত্যুর মুহূর্তে কী ঘটে? 

মৃত্যুমুহূর্তে ভয়ংকর যন্ত্রণা 4/7

মৃত্যুমুহূর্তে ভয়ংকর যন্ত্রণা

মহারাজ বলছেন, যে-ব্যক্তি সারা জীবন সবসময় কোনও না কোনও পাপকর্মে যুক্ত থাকেন,যিনি কখনও ভগবানের আরাধনা করেন না, তিনি মৃত্যুর সময়ে ভয়ংকর যন্ত্রণা পান। 

আত্মা ও শরীরের লড়াই5/7

আত্মা ও শরীরের লড়াই

মহারাজ ব্যাখ্যা করছেন, এই ধরনের পাপীদের আত্মা শরীর থেকে কিছুতেই বেরোতে চায় না, বেরনোর সময়ে তা দেহকে ভয়ংকর কষ্ট দেয়। 

যমদূত6/7

যমদূত

শুধু তাই নয়, এঁরা মৃত্যুর পরেও খুব কষ্ট পান। যমদূত এঁদের রীতিমতো মারধর করেন, এঁদের নানা ভাবে অত্যাচার করেন, যমপুরীর দিকে এঁদের টেনেহিঁচড়ে নিয়ে যেতে হয়।  

মুক্তি7/7

মুক্তি

এর থেকে বাঁচার উপায় কি নেই? আছে। প্রেমানন্দ মহারাজ বলছেন, যদি কোনও ব্যক্তি সারা জীবনে কোনও না কোনও সময়ে ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন করেন, ধ্যান করেন, বা কোনও ভালো কাজ করেন, তবে তিনি এত যন্ত্রণা পান না। তাঁর দ্রুত মুক্তি ঘটে। তিনি সোজা ঈশ্বরের দিকে চলে যান।

(Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)