WhatsApp Down: বিশ্বজুড়ে বিপর্যস্ত হোয়াটঅ্যাপ পরিষেবা, আটকে গেল মেসেজ

Apr 12, 2025, 09:11 PM IST
1/5

হোওয়াটস্যাপে গোলমাল

হোওয়াটস্যাপে গোলমাল

শনিবার সন্ধেয় আচমকাই বিগড়ে গেল মেটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। গ্রাহকরা মেসেজ পাঠাতে গিয়ে হোঁচট খেলেন। বেশকিছুক্ষণ বুঝতেই পারলে না হয়েছেটা কী?

2/5

অভিযোগের পাহাড়

অভিযোগের পাহাড়

ডাউনডিট্যাকার-এর মতে সমস্যা শুরু হয়ে ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। জমা পড়ে প্রায় ৬০০ অভিযোগ। অন্যদিকে, সাড়ে সাতটা নাগাদ জমা পড়ে ১৭৩ অভিযোগ।  

3/5

বিশ্বজুড়ে শোরগোল

বিশ্বজুড়ে শোরগোল

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা জানাচ্ছেন তারা মেসেজ করতে পারছেন না। খুব সামান্য গ্রাহকরাই বলছেন যে তাদের মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে।

4/5

দ্রুত খবর ছড়াল সোশ্যাল মিডিয়ায়

দ্রুত খবর ছড়াল সোশ্যাল মিডিয়ায়

ওই গোলমালের স্ক্রিনশর্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে গ্রাহকরা ছড়িয়ে দেন ওই গোলমালের খবর। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ওই খবর। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মেটা।

5/5

ফেব্রুয়ারিতে গোলমাল হয়

ফেব্রুয়ারিতে গোলমাল হয়

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি একবার বিগড়ে গিয়েছিল হোয়াটসঅ্যাপ। বিশ্বে ৩ বিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।