Abhishek Sharma's Girlfriend: মজনু অভিষেকের লায়লা কে? লেহেঙ্গায় উপচে পড়ছে লাবণ্য, ভারতীয় স্টারের বোনের বিয়েতেই...

Published: Oct 04, 2025, 08:47 PM IST|Updated: Oct 04, 2025, 08:47 PM IST
Abhishek Sharma's Rumoured Girlfriend Laila Faisal1/5

অভিষেক শর্মার গুঞ্জরিত গার্লফ্রেন্ড লায়লা ফয়জল

টিম ইন্ডিয়ার তারকা ওপেনার অভিষেক শর্মা। তাঁর বোন কোমল গত ৩ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেছেন। আর কোমলের বিয়েতে সকলের নজর কেড়েছেন এক সুন্দরী। লেহেঙ্গায় যাঁর উপচে পড়ছিল লাবণ্য! জানা যাচ্ছে তিনিই নাকি শর্মাজির গুঞ্জরিত গার্লফ্রেন্ড লায়লা ফয়জল!

Abhishek Sharma's Rumoured Girlfriend Laila Faisal2/5

অভিষেক শর্মার গুঞ্জরিত গার্লফ্রেন্ড লায়লা ফয়জল

কোমলের প্রাক বিয়ের একাধিক অনুষ্ঠানেই কোমলকে পাওয়া গিয়েছে। তিনি নিজেই ইনস্টাগ্রামে বিভিন্ন ছবি শেয়ার করেছেন। যা নিয়ে বিস্তর চর্চা চলছে। অনেকেরই মত যে, লায়লার সঙ্গেই চুপিচুপি ডেটিং সারছেন লায়লা। 

 

Abhishek Sharma's Rumoured Girlfriend Laila Faisal3/5

অভিষেক শর্মার গুঞ্জরিত গার্লফ্রেন্ড লায়লা ফয়জল

দিল্লির মেয়ে একজন ফ্যাশন উদ্যোগপতি। তিনি রুহি ফয়জল ডিজাইনসের প্রতিষ্ঠাতা। লায়লা ব্রিটেনে পড়াশোনা করেছেন। লন্ডনের কিংস কলেজ থেকে সাইকোলজিতে অনার্স। দেশে ফিরে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন। বর্তমানে ইনস্টাগ্রামে লায়লার ৬৬ হাজার ফলোয়ার্স। 

 

Abhishek Sharma's Rumoured Girlfriend Laila Faisal4/5

অভিষেক শর্মার গুঞ্জরিত গার্লফ্রেন্ড লায়লা ফয়জল

অভিষেক যদিও বোনের বিয়েতে থাকতে পারেননি। ইন্ডিয়া 'এ'-র হয়ে অস্ট্রেলিয়া 'এ'-র বিরুদ্ধে কানপুরে খেলছিলেন তিনি। ২৫ বছরের পঞ্জাব পুত্তর যদিও প্রথম বলেই ডাক হয়ে ফিরেছেন সিরিজের দ্বিতীয় ম্যাচে। তিন ম্যাচের বেসরকারি ওডিআই সিরিজের ফল এখন ১-১। রবিবার যে জিতবে সিরিজ তার।

Abhishek Sharma's Rumoured Girlfriend Laila Faisal5/5

অভিষেক শর্মার গুঞ্জরিত গার্লফ্রেন্ড লায়লা ফয়জল

এশিয়া কাপে ব্যাট হাতে আগুন জ্বালিয়েছেন অভিষেক। ৭ ইনিংসে ৩১৪ রান করেছেন অভিষেক। তিনটি অর্ধ-শতরান করেছেন তিনি। ৪৪.৮৫-এর গড়ে ২০০-র স্ট্রাইক রেটে খেলেছেন যুবরাজ সিংয়ের হাতে গড়া ক্রিকেটার। টুর্নামেন্টের সেরাও হয়েছেন অভিষেক