Who is Lauren Bell WPL 2026: যেন স্বর্গের অপ্সরা মেয়েদের আইপিএলে! 'লালপরী'র নেশায় বুঁদ ফ্যানরা! কে এই পরম সুন্দরী?

Who is Lauren Bell WPL 2026: ক্রিকেট ভক্তরা বলছেন যে, যেন স্বর্গের অপ্সরা নেমে এসেছেন মেয়েদের আইপিএলে। এই 'লালপরী'র নেশায় এখন বুঁদ ফ্যানরা,  কে এই পরম সুন্দরী?  

| Jan 10, 2026, 08:22 PM IST
1/6

উইমেন্স প্রিমিয়ার লিগ

Women's Premier League 2026

গত ৯ জানুয়ারি শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের চতুর্থ সংস্করণ। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ২ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও একবারের শিরোপাজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রুদ্ধশ্বাস ডুয়েলে হরমনপ্রীত কৌরের মুম্বইকে ৩ উইকেটে হারিয়ে স্মৃতি মন্ধানার বেঙ্গালুরু ২ পয়েন্ট ঘরে তুলেছে।     

2/6

সবুজ মাঠে 'লালপরী'

Lady In Red

এমআই বনাম আরসিবি ম্যাচে এক নজর কেড়েছেন এক পরম সুন্দরী। তাঁর স্টাইল-সৌন্দর্য দেখে অনেকেরই মনে হয়েছে যেন স্বর্গের অপ্সরা নেমে এসেছেন মেয়েদের আইপিএলে! অনেকেরই প্রশ্ন লাল জার্সিতে খেলা এই 'লালপরী'কে? তাঁর নেশায় এখন বুঁদ হয়েছেন ফ্যানরা!  

3/6

চর্চায় ইংরেজ পেসার লরেন বেল

England fast bowler Lauren Bel

এবার ডব্লিউপিএলে অভিষেক করলেন ব্রিটিশ পেসার লরেন বেল। স্মৃতিদের আরসিবি তাঁকে নিলামে ৯০ লাখ টাকায় নিয়েছে। শুধু পুরুষদের হৃদয়েই ঝড় তোলেননি, বল হাতে দারুণ পারফর্মও করেছেন। নির্দিষ্ট কোটার ৪ ওভার বল করে মেডেন-সহ ১৪ রান দিয়েছেন।   

4/6

ইতিহাস লিখলেন লরেন বেল

Lauren Bel History WPL 2026

ডেবিউতে শুধু নজরই কাড়েননি লরেন। একেবার ইতিহাস লিখেছেন রেকর্ড করে। ভক্তদের 'লেডি হ্যাজেলউড' ১৯টি ডট বল করেছেন। ডব্লিউপিএলের এক ম্যাচে যা দ্বিতীয় সর্বাধিক ডট বলের নজির। মুম্বাইয়ের পেসার শবনম ইসমাইল ২০টি ডট বল করে শীর্ষে আছেন।   

5/6

সুন্দরীদের ভিড়েও আলাদা

Lauren Bel stands out even among beautiful women

বেঙ্গালুরুতে স্মৃতি মান্ধানা, এলিস পেরি এবং শ্রেয়াঙ্কা পাটিলের মতো মারকাটারি সব সুন্দরীরা রয়েছেন। দেখতে গেলে গ্ল্যামার গার্লস স্কোয়াডে নতুন সদস্য লরেন। স্মৃতি-এলিস-শ্রেয়াঙ্কা থাকা সত্ত্বেও লরেন আলাদা করেই নজর কেড়েছেন ৬ ফুট ২ ইঞ্চির দ্য শার্ড অভাবনীয়! 

6/6

লরেন বেলের কেরিয়ার

 Lauren Bel Career Stats

লরেন বেল ৫টি টেস্ট, ৩১টি ওডিআই ও ৩৬টি টি-২০আই খেলেছেন ইংরেজদের হয়ে। যথাক্রমে ১৮, ৪৪ ও ৫০ উইকেট নিয়েছেন।