Who is Saaniya Chandok? Arjun Tendulkar’s Fiancee: চুপিচুপি বাগদান অর্জুনের! সচিনের হবু পুত্রবধূ কে জানেন? পরম সুন্দরীর ঠাকুরদা...

Written BySubhapam Saha
Published: Aug 14, 2025, 02:45 PM IST|Updated: Aug 14, 2025, 03:11 PM IST

Who is Saaniya Chandok? Arjun Tendulkar’s Fiancee:  চুপিচুপি বাগদান সেরে ফেললেন অর্জুন তেন্ডুলকর। জানেন সচিনের হবু পুত্রবধূ কে জানেন? পরম সুন্দরীর ঠাকুরদা...

 

Arjun Tendulkar's Engagement1/8

অর্জুন তেন্ডুলকরের বাগদান

চুপিচুপি বাগদান সারলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকের পুত্র অর্জুন তেন্ডুলকর! ব্যক্তিগত অনুষ্ঠানে হাজির ছিলেন শুধু পরিবারের লোকজনই। তেন্ডুলকরের পরিবারের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি! একাধিক জাতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট যে, বাঁ-হাতি জোরে বোলার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন!

 

Who is Arjun Tendulkar’s Fiancee2/8

সচিনের হবু পুত্রবধূ কে

অর্জুনের হবু স্ত্রীকে নিয়ে বিস্তর কৌতূহল তৈরি হয়েছে মানুষের মনে। সচিনের হবু পুত্রবধূ বলে কথা! জানা গিয়েছে অর্জুনের জীবনসঙ্গিনীর নাম সানিয়া চন্দোক। অর্জুন-সানিয়া দীর্ঘদিনের বন্ধু। ব্যবসায়ী পরিবারের মেয়ে সানিয়া।

Who is Saaniya Chandok?3/8

সানিয়া চন্দোক কে?

ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া। তাঁর ঠাকুরদা গ্র্যাভিস গোষ্ঠীর চেয়ারম্যান। গ্র্যাভিস মুম্বইয় শহরে হসপিটালিটি-ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির বিরাট নাম। এ ছাড়াও দু'টো নামী আইসক্রিম সংস্থার মালিকও তিনি।  

 

Saaniya Chandok Eductaion4/8

সানিয়ার পড়াশোনা

সানিয়া প্রাথমিক পড়াশোনা মুম্বইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে। এরপর চলে যান বিদেশে। সেখানে গিয়ে লন্ডন স্কুল অফ ইকনমিক্সে বিজ়নেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। ২০২০-তে কলেজ পাসআউট সানিয়া ভারতে ফিরে নিজের ব্যবসা শুরু করেন। 

Mr. Paws Pet Spa5/8

মিস্টার পজ পেট স্পা অ্যান্ড স্টোর

মুম্বইয়ের লোয়ার প্যারেল ওয়েস্টে রয়েছে মিস্টার পজ় পেট স্পা অ্যান্ড স্টোর। এখানে পোষ্যদের যত্ন নেওয়া এবং খেয়াল রাখার কাজ করে যারা। মিস্টার পজের প্রতিষ্ঠাতা ডিরেক্টর সানিয়া। ২০২৪ সালে যিনি আবার ভেটেনারি টেকনিশিয়ান ডিপ্লোমা করেছেন ওয়ার্ল্ডওয়াইড ভেটেরিনারি সার্ভিস থেকে। 

 

Arjun Tendulkar Career6/8

অর্জুনের কেরিয়ার

দেখতে গেলে অর্জুন এখনও পর্যন্ত বাইশ গজে সেভাবে নিজের ছাপ রাখতে পারেননি। গড়পড়তার অলরাউন্ডার নিজের শহরের হয়েই ঘরোয়া ক্রিকেট শুরু করেছিলেন বছর পাঁচেক আগে। তবে সিনিয়র টিমে জায়গা না পাওয়ায় অর্জুন এখন গোয়ার হয়ে খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটে ছাড়াও টি-টোয়েন্টি খেলেন অর্জুন। লাল বলের ক্রিকেটে ১৭ ম্যাচে ৫৩২ রান করা অর্জুনের একটি সেঞ্চুরি এবং দু'টি  হাফ-সেঞ্চুরি রয়েছে। ৩৭টা উইকেট নিয়েছেন তিনি।

 

Arjun Tendulkar With Danni Wyatt7/8

অর্জুনের সঙ্গে ড্যানি ওয়াট

অর্জুনের সঙ্গে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে ইংল্যান্ড মহিলা দলের অলরাউন্ডার ড্যানি ওয়াটকে। একসঙ্গে তাঁদের লাঞ্চ করার ছবিও ভাইরাল হয়েছিল। নেটপাড়ায় অনেকেই মনে করতেন যে, অর্জুনের সঙ্গে সম্পর্ক রয়েছে ড্যানির। কিন্তু পরে জানা যায় তাঁরা দু'জনেই ভালো বন্ধু

 

Danni Wyatt And Virat Kohli8/8

ড্যানি ওয়াট ও বিরাট কোহলি

একটা সময় বিরাট কোহলি ছিল তাঁর ড্যানি প্রথম ও শেষ প্রেম। বিরাটকে নেটপাড়ায় প্রপোজও করেছিলেন ড্যানি। তবে ২০২৩ সালে সমপ্রেমী ড্যানি তাঁর দীর্ঘদিনের বান্ধবীর জর্জি হজের সঙ্গে বাগদান সেরেছিলেন।