Who Is Indian Diplomat Deepak Vohra: 'নারীবিরোধী-ইসলামবিদ্বেষী-সমপ্রেমী'র তকমা! ১২-র বেশি দেশের সঙ্গেই তাঁর যোগ! কে এই চর্চিত ভারতীয় রাজদূত?

Written BySubhapam Saha
Published: Oct 12, 2025, 08:40 PM IST|Updated: Oct 12, 2025, 08:41 PM IST


Who Is Indian Diplomat Deepak Vohra:  'নারীবিরোধী'-'ইসলামবিদ্বেষী'-'সমকামী'র তকমা পেয়েছেন! যদিও ১২-র বেশি দেশের সঙ্গেই তাঁর যোগ! কে এই নেটপাড়ায়  চর্চিত 'রাজদূত' দীপক বোহরা

 

Who Is Indian Diplomat Deepak Vohra1/8

ভারতীয় কূটনীতিক দীপক বোহরা কে?

সম্প্রতি পডকাস্টে ও নেটপাড়ায় ঝড় তুলতে দেখা যাচ্ছে ৭৪ বছরের এক ব্যক্তিকে। তাঁর বাচনভঙ্গি এবং অভিজ্ঞতা অনককেই পুরো থ করে দিয়েছে। ভারতকে আগামীর দুনিয়ার শাসক হিসেব দেখা মানুষটি আসলে কে? এই প্রশ্ন অনেকেরই। 

Who Is Indian Diplomat Deepak Vohra2/8

ভারতীয় কূটনীতিক দীপক বোহরা কে?

দীপক বোহরা একজন অবসরপ্রাপ্ত ভারতীয় কূটনীতিক, সংবাদ উপস্থাপক এবং কৌশলগত বিষয়ক বিশেষজ্ঞ। ভারতীয় পররাষ্ট্র পরিষেবায় (আইএফএস) তাঁর বর্ণময় কর্মজীবন। তিনি অসংখ্য দেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বেশ কয়েকটি সরকারের জন্য উপদেষ্টার ভূমিকাও পালন করেছেন তিনি।

 

 Who Is Indian Diplomat Deepak Vohra3/8

ভারতীয় কূটনীতিক দীপক বোহরা কে?

দীপক ১৯৭৩ সালে আইএফএসে যোগ দেন। আর্মেনিয়া, সুদান, পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মতো দেশে দীপক ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছন। ফ্রান্স, ভিয়েতনাম, টিউনিশিয়া, আমেরিকা, নাইজেরিয়া, ক্যামেরুন এবং পাপুয়া নিউ গিনির মতো দেশেও ছাপ রেখেছেন দীপক।

 

 Who Is Indian Diplomat Deepak Vohra4/8

ভারতীয় কূটনীতিক দীপক বোহরা কে?

দীপক ১৯৭৩ সালে আইএফএসে যোগ দেন। আর্মেনিয়া, সুদান, পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মতো দেশে দীপক ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছন। ফ্রান্স, ভিয়েতনাম, টিউনিশিয়া, আমেরিকা, নাইজেরিয়া, ক্যামেরুন এবং পাপুয়া নিউ গিনির মতো দেশেও ছাপ রেখেছেন দীপক।

 

Who Is Indian Diplomat Deepak Vohra5/8

ভারতীয় কূটনীতিক দীপক বোহরা কে?

অবসরের পর থেকে দীপক কৌশলগত উপদেষ্টা হিসেবেই কাজ করে চলেছেন। দক্ষিণ সুদান সরকারের উপদেষ্টা ছিলেন দীপক। এছাড়াও গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী এবং লেসোথোর প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব সামলেছেন। লাদাখে স্বায়ত্তশাসিত পাহাড়ি উন্নয়ন পরিষদের বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

 

 Who Is Indian Diplomat Deepak Vohra6/8

ভারতীয় কূটনীতিক দীপক বোহরা কে?

রাষ্ট্রদূতের ভূমিকায় আসার আগে এবং পরে দীপক পররাষ্ট্র মন্ত্রণালয়ে নীতি পরিকল্পনা নিয়ে কাজ করেছেন। ন্য়াশনাল ডিফেন্ড কলেজে পড়াশোনা দীপকের এবং প্রধানমন্ত্রীর প্রযুক্তি উপদেষ্টার বিশেষ দায়িত্বে অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

 

Who Is Indian Diplomat Deepak Vohra7/8

ভারতীয় কূটনীতিক দীপক বোহরা কে?

দীপক তাঁর কর্মজীবনের প্রথম দিকে দূরদর্শনের সঞ্চালক ছিলেন। 'জি সাহাব' নামের এক পুতুল চরিত্রকে নিয়ে দারুণ জনপ্রিয় টেলিভিশন টক শো উপস্থাপনার জন্য পরিচিত ছিলেন। যা তাঁকে ভারতীয় টেলিভিশনের একজন পরিচিত মুখ করে তুলেছিল। এখন ভূ-রাজনীতি এবং আন্তর্জাতিক বিষয়ের উপর নিয়মিত ভাষ্যকার। বৈশ্বিক বিষয় এবং ভারতের বিদেশ নীতি নিয়ে বেসরকারি চ্যানেলে নিয়মিত কথা বলেন।

 

Who Is Indian Diplomat Deepak Vohra8/8

ভারতীয় কূটনীতিক দীপক বোহরা কে?

দিল্লির লেডি শ্রী রাম কলেজ ফর উইমেনে ভাষণ দিতে গিয়ে তীব্র সমালোচিত হন দীপক। ছাত্রছাত্রীরা তাঁর মন্তব্যের নিন্দা করে তাঁকে 'নারীবিরোধী'-'ইসলামবিদ্বেষী'র তকমা দিয়ে সমকামী বলেও অভিহিত করেছিল। বিতর্কিত মন্তব্যের জন্য ছাত্র ইউনিয়ন দীপককে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল।