Patna Chandan Mishra Murder: পটনায় গ্য়াংস্টার চন্দন মিশ্রর খুনি তৌসিফ। রবিবার কলকাতা ও বিহার পুলিসের উদ্যোগে আনন্দপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। কে এই তৌসিফ বাদশা?
1/6পিয়ালী মিত্র: পটনার পারস হাসপাতালের সিনেমাটিক ধাঁচের খুনের ভিডিয়ো সাড়া ফেলে দিয়েছে গোটা দেশ জুড়ে। পাঁচজন বন্দুকধারী পটনার পারস হাসপাতালের করিডোরে প্রবেশ করছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন সাদা-কালো প্রিন্টেড শার্ট পরা একজন ব্যক্তি। হাতে পিস্তল, ধীরে ধীরে হাঁটছেন, ভাবলেশহীন মুখ।
2/6খুনের পর বাকিরা দৌড়ে পালিয়ে যায়। কিন্তু খুনের পর সে মুখ লুকোয় না, পালানোর কোনও তাড়াহুড়োও দেখায় না তার মধ্যে। সিনেমার গ্যাংস্টারদের মতো রীতিমতো Swag-র সঙ্গে হাসপাতাল ছাড়ে সে। বন্দুকধারীদের নেতৃত্ব দেয় যে সেই শুটার তৌসিফ খান ওরফে বাদশা। যাঁকে ইতিমধ্যেই কলকাতার আনন্দপুর থেকে গ্রেফতার করেছে পুলিস। তার সঙ্গে ধরা পড়েছে আরও তিনজন।
3/6তৌসিফ খান বেশি পরিচিত বাদশা নামে। পটনার ফুলওয়ারি শরীফ এলাকার বাসিন্দা এবং সেন্ট কারেন স্কুলে পড়াশোনা। স্থানীয় সূত্রের খবর, তার মা একজন স্কুল শিক্ষিকা এবং তার বাবা একটি হার্ডওয়্যারের দোকান চালান। তৌসিফ খানের বিরুদ্ধে একাধিক অপরাধের রেকর্ডও রয়েছে।
4/6নিখুঁত লক্ষ্যভেদ করে গ্যাংস্টার চন্দন মিশ্রকে গুলিতে ঝাঁঝরা করে দেয় তৌসিফ ও তার দলবল। কিন্তু এই শার্প শুটার তৌসিফের আবার রয়েছে অন্য পরিচয়।
5/6সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুন্সারও! তার ফেসবুক -ইন্সটাগ্রামে প্রোফাইল জুড়ে রয়েছে সোয়াগের সঙ্গ গাড়ি চালানোর নানা ভিডিয়ো। কোথাও লেখা 'পটনা কা কিং'। তো কোথাও ক্যাপশন 'বেখৌফ শের'।
6/6এই তৌসিফ পুরুলিয়ার জেলে বন্দী শেরু খান ওরফে ওমকারের পূর্ব পরিচিত। ভিডিয়ো কল করেই চন্দন খুনের জন্য তৌসিফ ১০ লক্ষ টাকা সুপারি দেয়। তারপর আত্মীয় নিশু খানের বাড়িতে বসেই খুনের পরিকল্পনা করে তৌসিফ।