Owner Of RCB: আরসিবি প্রতিষ্ঠাতা আজ প্রত্যর্পণের যুদ্ধে! মালিয়া দেশ ছাড়ার পর বিরাটদের মালিক কে?

Published: Jun 04, 2025, 03:58 PM IST|Updated: Jun 04, 2025, 04:04 PM IST


Owner Of RCB: ১৭ বছরের অপেক্ষার পর ১৮তম বছরে আইপিএল জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঐতিহাসিক জয়ের পর আবেগি দলের প্রতিষ্ঠাতা বিজয় মালিয়াও। এখন প্রশ্ন আরসিবি-র মালিকানা কাদের হাতে?

IPL 2025 Final1/7

আইপিএল ফাইনাল

'দ্য লাস্ট মাইল'! এভাবেই বিসিসিআই দেখছিল আইপিএল ফাইনালকে। সবরমতীর পাড়ে শেষ মাইল পেরিয়ে মাইলস্টোন তৈরি করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু! অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিগত ১৭ বছরের বসে যাওয়া ভাগ্যের চাকা ঘুরেছে বিরাট কোহলিদের । অবশেষে লাল ঝাণ্ডা উড়েছে। আইপিএল ২০২৫ পেয়েছে নতুন চ্যাম্পিয়নকে। ১৮ বছরে এই প্রথমবার শিরোপা আরসিবি-র। ২০০৯, ২০১১, ২০১৬-র পর চতুর্থবার ফাইনাল খেলল এবং অবশেষে জিতল। পঞ্জাব কিংসকে তারা ফাইনালে হারিয়েছে ৬ রানে। 

Vijay Mallya2/7

বিজয় মালিয়া

২০০৭ সালে ১১১ মিলিয়ন ডলারে আরসিবি-র মালিকানা কিনেছিলেন বিজয় মালিয়া। আরসিবি প্রতিষ্ঠাতা আজ প্রত্যর্পণের কঠিন যুদ্ধে। প্রাক্তন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ মালিয়া। ইউনাইটেড ব্রিউয়ারিজ গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান অধুনা বিলুপ্ত কিংফিশার এয়ারলাইন্সের প্রতিষ্ঠাতা। এবং প্রাক্তন মালিক এবং ফোর্স ইন্ডিয়া ফর্মুলা ওয়ান দলের মালিকানাও ছিল তাঁর। আরসিবি জেতার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি মালিয়া। জোড়া বার্তা দিয়েছেন এক্সে।

 

Vijay Mallya On RCB3/7

আরসিবি-র জয়ে মালিয়া

'১৮ বছর পর অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। ২০২৫ সালের টুর্নামেন্ট জুড়েই তাদের দুর্দান্ত অভিযান। অসাধারণ কোচিং এবং সাপোর্ট স্টাফদের সঙ্গেই রয়েছে সাহসী খেলার মতো দল। অনেক অভিনন্দন! ই সালা কাপ নামদে!'

 

Vijay Mallya On RCB4/7

আরসিবি-র জয়ে মালিয়া

'যখন আমি আরসিবি প্রতিষ্ঠা করেছিলাম, তখন আমার স্বপ্ন ছিল আইপিএল ট্রফি বেঙ্গালুরুতে আসুক। তরুণ বয়সের কিংবদন্তি কিং কোহলিকে নেওয়ার সৌভাগ্য হয়েছিল। এটা অসাধারণ যে, তিনি ১৮ বছর ধরে আরসিবির সঙ্গে রয়েছেন। ইউনিভার্স বস ক্রিস গেইল এবং মিস্টার ৩৬০ এবি ডিভিলিয়ার্সকেও কোহলির মতো বেছে নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। যারা আরসিবির ইতিহাসের অবিস্মরণীয় অংশ। অবশেষে, আইপিএল ট্রফি বেঙ্গালুরুতে এসেছে। আমার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য যাঁরা কাজ করেছেন, তাঁদের সবাইকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ। আরসিবি-র ভক্তরা সেরা এবং তাঁরা আইপিএল ট্রফিরই যোগ্য। ই সালা কাপ বেঙ্গালুরু বারুথে!'

 

Vijay Mallya left India5/7

ভারত ছাড়েন বিজয়

২০১৬ সালে ঋণখেলাপি হয়ে বিজয় মালিয়া ভারতে ছেড়ে চলে গিয়েছিলেন। ডিয়াজিও ইন্ডিয়া আরসিবি-র সঙ্গেই মালিয়ার ইউনাইটেড স্পিরিটসের নিয়ন্ত্রণ নেয়। এখন আরসিবির সম্পূর্ণ মালিকানা ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের।

 

United Spirits Limited 6/7

ইউনাইটেড স্পিরিটস লিমিটেডে

ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মহেন্দ্র কুমার শর্মা (চেয়ারম্যান) এবং আনন্দ কৃপালু (এমডি এবং সিইও) হলেন আরসিবির মালিকানার পিছনের দুই মূল ব্যক্তি।

 

Prathmesh Mishra 7/7

প্রথমেশ মিশ্রা

২০২১ সালে আনন্দ কৃপালুর কাছ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রথমেশ মিশ্র, যা মদের জায়ান্ট ডিয়াজিও ইন্ডিয়ার এক সহযোগী প্রতিষ্ঠান।