Vice President Election 2025: মঙ্গলে উপরাষ্ট্রপতি নির্বাচন। এনডিএ-র প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল, প্রাক্তন বিজেপি নেতা সি পি রাধাকৃষ্ণন। উল্টোদিকে ইন্ডিয়া জোটের হয়ে লড়ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি।
1/10জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগের মতো মার্জিন হয়তো হবে না। তবে উপরাষ্ট্রপতি চেয়ারে ফের এনডিএ মনোনীত প্রার্থীই! ভোটাভুটিতে বিজেপির নেতৃত্বাধীন জোটের কার্যত নিশ্চিত। নজর থাকছে প্রতিটি ভোটেই। সূত্রের খবর তেমনই।
2/10শ্চিমবঙ্গের রাজ্য়পাল ছিলেন। এরপর ২০২২ সালে বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে উপরাষ্ট্রপতি হন জগদীপ ধনখড়। কিন্ত মেয়াদ শেষ হওয়ার ইস্তফা দিয়েছেন তিনি।
3/10উপ রাষ্ট্রপতি পদে এবার এনডিএ-র প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল, প্রাক্তন বিজেপি নেতা সি পি রাধাকৃষ্ণন। উল্টোদিকে ইন্ডিয়া জোটের হয়ে লড়ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি।
4/10রাজ্যসভা ও লোকসভার সাংসদদের গোপন ব্যালটে নির্বাচিত হন উপ রাষ্ট্রপতি। ফলে খাতা-কলমে নিজের ইচ্ছামতো ভোট দিতে পারেন সাংসদ। কিন্তু বাস্তবে দলীয়ে আনুগত্য় মেনেই ভোট দেন তাঁরা।
5/10সবসময় যে দলের অংকে ভোট পড়ে, এমনটা কিন্তু নয়। বরং উপ রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস-ভোটিং সাধারণ ঘটনা।
6/10যেমন, ২০২২ সালের উপ রাষ্ট্রপতি নির্বাচন। সেবার এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়কে সমর্থন করেছিল অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস ও ওড়িশার তত্কালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের পার্টি বিজু জনতা দল। ক্রস ভোটের সম্ভাবনা রয়েছে এবারও।
7/10এবার উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে নবীন পট্টনায়েকের বিজু জনতা দল আর কেসিআরের ভারত রাষ্ট্র সমিতি। ফলে মোট ভোটদানকারী সংসদ সদস্যের সংখ্যা ৭৭০। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৮৬ ভোট।
8/10এখন লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে এনডিএ-র সাংসদ ৪২৫ জন। ফলে স্বাভাবিকভাবেই বিজেপির প্রার্থী, মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন জয় কার্যত নিশ্চিত। বস্তুত, এনডিএ-র পক্ষে ভোট আরও বাড়তে পারে।
9/10এদিকে ২০২৪ লোকসভা ভোটে যথেষ্ট ভালো করেছে বিরোধীরা। ফলে সাংসদের উভয় কক্ষে তাদের সাংসদের সংখ্যাও বেড়েছে। কত? খাতায়-কলমে বিরোধী দলের সাংসদ সংখ্যা ৩২৪।
10/10এখন বিরোধীদের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডিও যে জিততে পারেন, তা কিন্তু নয়। বস্তুত, বিরোধী দলের সমস্ত সাংসদের ভোটও যদি পান, সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা থেকে কমপক্ষে ১৩৫ ভোট কম পাবেন সুদর্শন রেড্ডিও। পরিস্থিতি বদলাবে না ক্রস ভোটিংয়েও।