Jalpaiguri: পরকীয়ার তীব্র নেশায় মগ্ন স্ত্রী! বিধ্বস্ত স্বামী প্রেমিকের হাতেই সঁপে দিলেন ১০ বছরের দাম্পত্য, তারপর দুই ছেলেকে নিয়ে দুধস্নান...

Written BySoumita Khan
Published: Nov 03, 2025, 03:24 PM IST|Updated: Nov 03, 2025, 03:24 PM IST

Jalpaiguri: স্বামীর সঙ্গে আর থাকা যাচ্ছে না! পরপুরুষে মজেছেন স্ত্রী, তাঁর সঙ্গে থাকবেন বলে ঠিক করেছেন। আর স্ত্রীর সেই আবদার মেনেই অন্য পুরুষের হাতে তাঁকে তুলে দিলেন স্বামী।

ধুপগুড়িতে ধুন্ধুমার!1/8

ধুপগুড়িতে ধুন্ধুমার!

প্রদ্যুত দাস: একী কাণ্ড জলপাইগুড়িতে! নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে দুধ দিয়ে স্নান করলেন স্বামী। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে।

ধুপগুড়িতে ধুন্ধুমার!2/8

ধুপগুড়িতে ধুন্ধুমার!

জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে বিয়ে হয় কার্তিক সরকার ও সনেকা সরকারের। তাঁদের দুই ছেলে সন্তান রয়েছে, একজনের ১০ বছর ও অপরজনের ৪ বছর বয়স বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। 

ধুপগুড়িতে ধুন্ধুমার!3/8

ধুপগুড়িতে ধুন্ধুমার!

স্বামী কার্তিক সরকারের দাবি, স্ত্রীর পরকীয়া সম্পর্ক পাশের বাড়ির এক যুবকের সঙ্গে, এর আগেও এই নিয়ে ঝামেলা হয়েছে।

ধুপগুড়িতে ধুন্ধুমার!4/8

ধুপগুড়িতে ধুন্ধুমার!

তবে এদিন ফের স্ত্রী ওই যুবকের সঙ্গে পালিয়ে যায়। রবিবার এই নিয়ে গ্রামের মানুষের উপস্থিতিতে বসে সালিশি সভা। 

ধুপগুড়িতে ধুন্ধুমার!5/8

ধুপগুড়িতে ধুন্ধুমার!

জানা গিয়েছে, স্ত্রী স্বামীর সঙ্গে সংসার করতে নারাজ, পরকীয়া সম্পর্কে জড়িত যুবকের কাছেই থাকতে চান। 

ধুপগুড়িতে ধুন্ধুমার!6/8

ধুপগুড়িতে ধুন্ধুমার!

তাই স্বামী স্বেচ্ছায় ওই যুবকের হাতে স্ত্রীকে তুলে দিয়ে দুই শিশুকে আগলে নিয়ে দুধ দিয়ে স্নান করে স্ত্রীর মায়া ত্যাগ করেন। 

ধুপগুড়িতে ধুন্ধুমার!7/8

ধুপগুড়িতে ধুন্ধুমার!

ঘটনাটি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের চরচড়া বাড়ি সংলগ্ন এলাকার। দশ বছরের মায়া ত্যাগ করে দুধ দিয়ে স্নান করেন স্বামী। তিনি জানান স্ত্রীর পরকীয়া সম্পর্ক এর আগেও আমরা ধরেছিলাম। তখন আমরা মেনে নিয়েছি, এখন ফের একবার এই ঘটনা, এখন স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত যুবকের কাছেই থাকতে চান। তাই এদিন স্বেচ্ছায় গ্রামের মানুষের উপস্থিতিতে স্ত্রীকে ওই যুবকের হাতে তুলে দেয়।

ধুপগুড়িতে ধুন্ধুমার!8/8

ধুপগুড়িতে ধুন্ধুমার!

আইনজীবীর উপস্থিতিতে লিখিত করে সালিশি সভার মধ্য দিয়ে তার স্ত্রী-র পছন্দের যুবকের হাতে তুলে দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্য সহ বাসিন্দাদের একাংশের উপস্থিতিতেই এই ঘটনা।