Pahalgam Terror Attack: ভারতে চলে আসের ঠিক দুমাস পরে খবরের শিরোনামে চলে আসেন সীমা হায়দার। কারণ প্রেমের টান। তিনি ঘর বাঁধেন গ্রেটার নয়ডা এলাকার বাসিন্দা সচিন মিনার সঙ্গে
1/5পহেলগাঁও জঙ্গি হামলার পর পকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কড়া ব্যবস্থা নিয়েছে ভারত। এই সব ব্যবস্থার মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিত, আটারি চেকপোস্ট বন্ধ, ৪৮ ঘণ্টার মধ্যে পাক নাগরিকদের দেশ ছাড়তে হবে, পকিস্তানিদের ভিসা বাতিল, পাকিস্তান হাইকমিশনের সামরিক উপদেষ্টাদের বহিষ্কার। সার্ক ভিসা নিয়ে যেসব পাকিস্তানি রয়েছেন তাদেরও ভারত ছাড়তে হবে। এখন এখানেই উঠছে প্রশ্ন। চলে আসছে সীমা হায়দারের প্রশ্ন।
2/5দু'বছর আগে পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন পাক গৃহবধূ সীমা হায়দার(৩২)। সিন্ধ প্রদেশের বাসিন্দা সীমা দুই সন্তানকে নিয়ে নেপাল হয়ে ভারতে চলে আসেন ২০২৩ সালের মে মাসে। পুলিসকে সীমা জানান ২০১৯ সাল থেকে তার সঙ্গে সচিনের যোগাযোগ।
3/5ভারতে চলে আসের ঠিক দুমাস পরে খবরের শিরোনামে চলে আসেন সীমা হায়দার। কারণ প্রেমের টান। তিনি ঘর বাঁধেন গ্রেটার নয়ডা এলাকার বাসিন্দা সচিন মিনার সঙ্গে। তাঁকে প্রকাশ্যে বিয়ে করেন। ২০২৩ সালের জুলাইয়ে সীমা ও সচিনকে গ্রেফতার করা হয়। পরে তাদের জামিনও দেওয়া হয়। সীমা দাবি করেন তিনি সনাতন ধর্ম গ্রহণ করেছেন।
4/5এখন সীমাকে কি ভারত ছাড়তে হবে? দিল্লি হাইকোর্টের এক আইনজীবী সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভারত সরকারের যে নির্দেশ তাতে সীমাকে দেশ ছাড়তে হতেও পারে। তবে সীমার কেসটি অত্যন্ত জটিল। তাই এনিয়ে অন্যরকম সিদ্ধান্ত নেওয়া হলেও হতে পারে।
5/5সংবাদমাধ্যমে আবু বকর সবক নামে ওই আইনজীবী বলেন, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ নিয়ে কী পদক্ষেপ নেয় তার উপরে। কারণ সীমা হায়দার ভারতীয় এক নাগরিককে বিয়ে করেছেন এবং তাদের সন্তান রয়েছে। এর পাশাপাশি আরও একটি বিষয় সীমা হায়দারের কেসকে জটিল করে তুলেছে। কারণ সাধারণ পাকিস্তানিদের মতো নয়, বরং পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে ঢুকে পড়েছিলেন সীমা হয়দার। তিনি এখনও ভারতীয় নাগরিক নন। গোটা বিষয়টাই আদালতের বিচারাধীন।