Bengal Weather Update: ঘোর গরমে ও অসহ্য অস্বস্তিতেই কাটবে আগামী কয়েকদিন? কবে প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ?

Written BySoumita Khan
Published: Sep 05, 2025, 03:55 PM IST|Updated: Sep 05, 2025, 03:55 PM IST

West Bengal Weather Update: আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে  এই এই জেলায়। অন্যদিকে, উত্তরদিকে আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। 

আবহাওয়ার আপডেট1/7

আবহাওয়ার আপডেট

অয়ন ঘোষাল: মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। প্রচুর জলীয় বাষ্পে ঢুকছে রাজ্যে।

দক্ষিণবঙ্গের আপডেট2/7

দক্ষিণবঙ্গের আপডেট

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে গরম ও অস্বস্তি। 

দক্ষিণবঙ্গের আপডেট3/7

দক্ষিণবঙ্গের আপডেট

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কমবে উইকেন্ডে। আজ শুক্রবার ,সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

 

দক্ষিণবঙ্গের আপডেট4/7

দক্ষিণবঙ্গের আপডেট

আজ শুক্রবার বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সম্ভাবনা থাকবে উপকূল ও সংলগ্ন জেলাতে। 

 

উত্তরবঙ্গের আপডেট5/7

উত্তরবঙ্গের আপডেট

উত্তরবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি।

উত্তরবঙ্গের আপডেট6/7

উত্তরবঙ্গের আপডেট

ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জেলায়। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের জেলায়।

উত্তরবঙ্গের আপডেট7/7

উত্তরবঙ্গের আপডেট

ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার বিক্ষিপ্তভাবে দু-একদিন ভারী বৃষ্টি হতে পারে।