Baruipur Robbery: দিনেদুপুরে দুঃসাহসিক চুরি বারুইপুরে। কোলে বাচ্চা নিয়ে বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিল দুই মহিলা। পুজোর মুখে তুমুল আতঙ্ক এলাকায়।
1/7তথাগত চক্রবর্তী: দিনেদুপুরে বাচ্চা কোলে নিয়ে বাড়িতে। তারপর সোনার গয়না চুরি করে চম্পট দিল দুই মহিলা! গোটা ঘটনায় ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
2/7পুজোর মুখে চুরি। দিনদুপুরে সটান বাড়িতে ঢুকে সোনার গয়না নিয়ে উধাও দুই মহিলা। কোলে আবার শিশু!
3/7বারুইপুরের ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় বাসিন্দা প্রদীপ পাইন। গতকাল, সোমবার সকাল ১০ নাগাদ কাজে বেরিয়ে যান তিনি। বাড়িতে তখন ছিলেন শুধু অসুস্থ বোন।
4/7ছেলের পরীক্ষা ছিল। সকালে সাড়ে আটটা নাগাদ তাকে নিয়ে বেরিয়ে গিয়েছিল প্রদীপের স্ত্রী কাজলও।
5/7মিনিটে পনেরোর পর বাড়ি ফিরে প্রদীপ দেখেন, বিছানা এলোমেলো! সন্দেহ হয়। শেষে যখন আলমারির লকার খোলেন, তখন নজরে পড়ে , প্রায় তিন লক্ষ টাকার সোনার গয়না উধাও।
6/7বাড়ির সামনেই সিসিটিভি। সেই সিসিটিভির ফুটেজে দুই মহিলাকে বাচ্চা কোলে বাড়িতে ঢুকে দেখা যায়। দুপুরে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তরা ধরা পড়েনি।
7/7দিনেদুপুরে এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।