World Animal Welfare Day: প্রাণীদের প্রতি ভালোবাসা, পৃথিবীর প্রতি দায়িত্ববোধ - জেনেনিন আজকের দিনের গুরুত্ব...

Written ByRajat Mondal
Published: Oct 04, 2025, 05:13 PM IST|Updated: Oct 04, 2025, 05:13 PM IST

Spreading Awareness to Protect Animals: ৪ অক্টোবর বিশ্ব প্রাণী কল্যাণ দিবস। এই দিনে প্রাণীদের সুরক্ষা, যত্ন ও মানবিক আচরণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো হয়। 

1/12

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে প্রাচীনকাল থেকেই প্রাণীদের দেবতুল্য মর্যাদা দেওয়া হয় যেমন গরু, হাতি, বাঁদর, এমনকি সাপও পূজিত। বিশ্ব প্রাণী কল্যাণ দিবস আমাদের সেই ঐতিহ্যের স্মারক, যেখানে “জীব দয়া” মানবতারই একটি রূপ।

2/12

প্রতি বছর ৪ অক্টোবর দিনটি বিশ্ব প্রাণী কল্যাণ দিবস হিসেবে পালিত হয়। এই দিনের উদ্দেশ্য হলো সব প্রাণীর প্রতি সহানুভূতি ও দায়িত্বশীল আচরণের বার্তা ছড়িয়ে দেওয়া।

 

3/12

এই দিনটি প্রথম পালিত হয় ১৯২৫ সালে জার্মানির বার্লিনে। পরবর্তীতে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা সম্মেলনে দিনটিকে আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়া হয়।

4/12

৪ অক্টোবর হলো সেন্ট ফ্রান্সিস অফ আসিসির মৃত্যুবার্ষিকী। যিনি প্রাণী ও প্রকৃতির রক্ষক হিসেবে পরিচিত।

 

5/12

ভারতে পশু নির্যাতন প্রতিরোধ আইন (PCA Act), PETA India, Blue Cross of India প্রভৃতি সংস্থা প্রাণীদের কল্যাণে কাজ করছে। বহু মন্দির ও আশ্রমে আজও পশুদের আশ্রয় দেওয়া হয়।

6/12

শুধু গৃহপালিত প্রাণীর যত্ন না, পৃথিবীর বিপন্ন প্রাণীদের রক্ষার আহ্বানও জানান হয় আজকের দিনে। জলবায়ু পরিবর্তন, বন ধ্বংস, শিকার ও দূষণ— এসবের ফলে বহু প্রজাতি বিলুপ্তির পথে।

রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)7/12

রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)

সুন্দরবনের গর্ব, বিশ্বখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার আজও বিপন্ন। বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের ফলে এদের সংখ্যা দ্রুত কমছে।

 

ঘরিয়াল (Gharial)8/12

ঘরিয়াল (Gharial)

দীর্ঘ নাকওয়ালা এই সরীসৃপ এখন গঙ্গা ও তার শাখা নদীতে বিরল। জলদূষণ ও অবৈধ মৎস্যশিকার তাদের অস্তিত্ব হুমকির মুখে ফেলেছে।

এশিয়ান হাতি (Asian Elephant)9/12

এশিয়ান হাতি (Asian Elephant)

উত্তরবঙ্গের বনভূমিতে বাস করা হাতিরা আজও বিপন্ন। বন ধ্বংস ও ট্রেন দুর্ঘটনা এদের জীবনের বড় হুমকি।

কিং কোবরা (King Cobra)10/12

কিং কোবরা (King Cobra)

বিশ্বের সবচেয়ে লম্বা বিষধর সাপ, যা পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকায় পাওয়া যায়। বনাঞ্চল কমে যাওয়ায় এদের সংখ্যা বিপজ্জনকভাবে হ্রাস পাচ্ছে।

অলিভ রিডলি কচ্ছপ (Olive Ridley Turtle)11/12

অলিভ রিডলি কচ্ছপ (Olive Ridley Turtle)

দক্ষিণ ২৪ পরগনার উপকূলে এই সামুদ্রিক কচ্ছপ ডিম পাড়তে আসে। প্লাস্টিক দূষণ ও নৌচলাচল তাদের প্রজনন বিপদে ফেলেছে।

 

12/12

প্রাণীরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই তাদের সুরক্ষা মানে পৃথিবীর টিকে থাকা। বিশ্ব প্রাণী কল্যাণ দিবস কেবল প্রাণীদের প্রতি মমতা নয়, আমাদের মানবিকতার পরীক্ষা।