Jagaddhatri pandal collapses: চন্দননগরের ইতিহাসে প্রথম! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৭০ ফুটের জগদ্ধাত্রী প্যান্ডেল...

Published: Oct 28, 2025, 08:26 PM IST|Updated: Oct 28, 2025, 10:43 PM IST

Chandannagar's Biggest Jagaddhatri: প্রায় সত্তর ফুটের পুজো মন্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লী। মন্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। খুব বেশি উচ্চতা হওয়ায় হালকা হাওয়াতেই উল্টে পড়ে মন্ডপ। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। বিধায়কের নির্দেশে মতো প্রশাসন দ্রুততার সাথে উদ্ধারকার্য সম্পন্ন করে। আহত ৫। 

 

চন্দননগরে অঘটন!1/7

চন্দননগরে অঘটন!

বিধান সরকার: ট্যাগ লাইন ছিল বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী। চন্দননগর কানাইলালপল্লীর সেই পুজো মন্ডপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আহত ৫ জন। পুজো কর্তৃপক্ষের উদ্দেশ্য ছিল দর্শকদের চমকে দেওয়া। আর সেই চমক দিতে প্রায় সত্তর ফুটের পুজো মন্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লী। মন্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। খুব বেশি উচ্চতা হওয়ায় হালকা হাওয়াতেই উল্টে পড়ে মন্ডপ।

 

চন্দননগরে অঘটন!2/7

চন্দননগরে অঘটন!

দুর্ঘটনার সময়ে মন্ডপে দর্শনার্থীরা ছিলেন। তাঁদের মধ্যেই আহত হন ৫ জন। মন্ডপের তলায় আর কেউ চাপা পরে আছেন কিনা তা দেখছে পুলিস। খবর পেয়ে পুলিশ আধিকারীকরা ঘটনাস্থলে পৌঁছান।আহতদের উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়।

 

চন্দননগরে অঘটন!3/7

চন্দননগরে অঘটন!

এই বিষয়ে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, ঘটনাটি ঘটেছে সপ্তমীর দিনে। মন্ডপটার উচ্চতা একটু বেশি ছিল।কয়েক জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে চন্দননগর হাসপাতালে। 

 

চন্দননগরে অঘটন!4/7

চন্দননগরে অঘটন!

ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা  এলাকার স্থানীয় বারোয়ারির সদস্যরা মিলে মন্ডপটিকে কেটে উদ্ধার কাজ চালান।

 

চন্দননগরে অঘটন!5/7

চন্দননগরে অঘটন!

চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন,কানাইপল্লীর প্যান্ডেল পড়ে যায় খবর পেয়ে পুলিশ দমকল পৌঁছায়। কয়েকজন চাপা পড়েছিল তাদের উদ্ধার করা হয়। হাসপাতালে পাঠানো হয়। সবাই ঠিক আছে। প্যান্ডেলের স্ট্রাকচার ছড়িয়ে দেখা যায় নিচে আর কেউ নেই। স্থানীয় লোকরা ভালো কাজ করেছে। পুজো কমিটিকে বলা হয়েছে স্টাকচার টাকে ঠিক করে চেক করা তারপর পুজো করা। মায়ের পুজো আটকাবে না।

 

চন্দননগরে অঘটন!6/7

চন্দননগরে অঘটন!

আজ তথা মঙ্গলবার কানাইলালপল্লীর প্যান্ডেলে প্রতিমা দর্শন বন্ধ থাকবে। কাল সব ঠিক করে ফিট সার্টিফিকেট দিলে তবে খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য।  

চন্দননগরে অঘটন!7/7

চন্দননগরে অঘটন!

সপ্তমীর বিকেলে আকস্মিক হাওয়ার কারণে চন্দননগর ১৯ নং ওয়ার্ডে কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা মন্ডপে ঘটে অঘটন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। বিধায়কের নির্দেশে মতো প্রশাসন দ্রুততার সাথে উদ্ধারকার্য সম্পন্ন করে, এখন পরিস্থিতি স্বাভাবিক।