Floodwaters enter Delhi: বিপদসীমা ছাড়িয়েছে যমুনা! বন্যার সতর্কতা, বন্ধ স্কুল-কলেজ, ২০ কিমি ট্র্র্যাফিক জ্যাম...

Written ByDebasmita DasUpdated byDebasmita Das
Published: Sep 02, 2025, 10:59 AM IST|Updated: Sep 02, 2025, 11:03 AM IST

Delhi flood alert: ৫০ বছরে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি রাজধানীতে! বন্যা সতর্কতা জারি একাধিক এলাকায়, রেড জোন ঘোষণা! হরিয়ানায় ভারী বৃষ্টিপাতের জেরে হাতিকুণ্ড ব্যারেজ থেকে ছাড়া হয়েছে অতিরিক্ত জল। তার সরাসরি প্রভাব পড়েছে দিল্লিতে যমুনার জলস্তরে...

Delhi-NCR Rain flood 1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারী বৃষ্টিপাতই যেন কাল হয়েছে দিল্লি এসিআরের। বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদী। যমুনার জলস্তর ২০৫.৬৮ মিটার অতিক্রম করে বিপদসীমা পেরিয়েছে। যা বেড়ে ২০৬.৫০ মিটারে পৌঁছতে পারে। 

Delhi-NCR Rain flood 2/8

ফলে বন্যা আতঙ্কের বাতাবরণ ছড়িয়েছে রাজধানী শহরের একাধিক এলাকায়।স্থানীয় প্রশাসন ও সেচ দফতর জানাচ্ছে, প্রতি ঘণ্টায় জলস্তর কিছুটা করে বাড়ছে, যা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। 

Delhi-NCR Rain flood 3/8

দিল্লির অনেক বাড়িতে জল ঢুকতে শুরু করেছে। অনেকেই বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে চলে যাচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার সন্ধে পর্যন্ত যমুনার উপরে পুরোনো রেল সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। 

Delhi-NCR Rain flood 4/8

নদীর জলস্তর বৃদ্ধির কারণে ২ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে লোহাপুলও বন্ধ থাকবে। বন্যা নিয়ন্ত্রণ দলকে ২৪ ঘণ্টা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যমুনার তীরে অবস্থিত এলাকাগুলিকে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। 

Delhi-NCR Rain flood 5/8

এদিকে, সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় “২০ কিলোমিটার লম্বা” যানজটের পর গুরুগ্রামে স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষকে অনলাইনে ক্লাস ও বাড়ি থেকে কাজ চালুর কথা জানানো হয়েছে।

Delhi-NCR Rain flood 6/8

শুধু রাজধানী নয়, গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে। তার জেরে নদীগুলিতেও জল বাড়তে শুরু করেছে। কোথাও কোথাও আবার বিপদসীমা ছাপিয়ে গিয়ে লোকালয়ে জল ঢুকে পড়েছে। 

Delhi-NCR Rain flood 7/8

প্রতি ঘণ্টায় হরিয়ানার হাতনিকুণ্ড ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়া হচ্ছে, যা রাজধানীর নীচু এলাকাগুলিতে বন্যার ঝুঁকি আরও বাড়াচ্ছে। এসব ঝুঁকিপূর্ণ এলাকার জন্য সতর্কতা জারি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Delhi-NCR Rain flood 8/8

মঙ্গলবারে দিল্লিতে মেঘলা আকাশের সঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গুরুগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।