Chargesheet against Jyoti Malhotra: চার্জশিটে বলা হয়েছে, পাক হ্যান্ডেলার দানিশ আলির সঙ্গে সবসময়ে যোগাযোগ রেখে চলত জ্যোতি। এই দানিশ ছিল দিল্লিতে পাক দূতাবাসের কর্মী।
1/6পকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার(Jyoti Malhotra) বিরুদ্ধে চার্জশিট দিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম(SIY)। হরিয়ানা পুলিসের দাবি, জ্যোতিকে পকিস্তানি চররা টুলকিট(ToolKit) হিসেবে ব্যবহার করত। তাদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রেখে চলত জ্যোতি। সংবেদনশীল তথ্য নিয়মিত পাকিস্তানে পাঠাত জ্যোতি।
2/6২৫০০ পাতার চার্জশিটে হরিয়ানা পুলিসের স্পেশাল ইনভেস্টিগেশন টিম দাবি করেছে, ভারতের বহু সংবেদনশীল তথ্য জ্যোতি পাকিস্তানে সরবারহ করেছে। সূত্রের খবর জ্যোতির ফোন থেকে বিপুল পরিমাণে তথ্য পাওয়া গিয়েছে। সে নিয়মিত পাক হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ রেখে চলত।
3/6চার্জশিটে বলা হয়েছে, পাক হ্যান্ডেলার দানিশ আলির সঙ্গে সবসময়ে যোগাযোগ রেখে চলত জ্যোতি। এই দানিশ ছিল দিল্লিতে পাক দূতাবাসের কর্মী।
4/6দানিশের পাশাপাশি সিট এর হাতে এসেছে জ্যোতির সঙ্গে আইএসআই এজেন্ট সাকির, হাসান আলি, নাসির ধিঁলোর চ্যাট। জ্যোতি ও হাসান নামে এক পাক চরের যোগাযোগের তথ্যও হাতে পেয়েছে সিট।
5/6জ্য়োতি মালহোত্রার বিদেশ ভ্রমণের সব তথ্য সিটের হাতে। সে কোথায় গিয়েছিল। তার সঙ্গে কাদের যোগযোগ ছিল তাও এখন তদন্তকারীদের হাতে।
6/6পকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গত ১৬ মে গ্রেফতার করা হয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। তার বারবার পাকিস্তানে সফর, বিলাসবহুল লাইফস্টাইল, বহু পাকিস্তানি নাগরিকের সঙ্গে যোগাযোগ রেডারে চলে আসে গোয়েন্দাদের।