Young Australian Cricketer Ben Austin Dies: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই বুক ভাঙা খবর, নেট প্র্যাকটিসের সময়ে প্রয়াত ক্রিকেটার!

Written BySubhapam Saha
Published: Oct 30, 2025, 04:52 PM IST|Updated: Oct 30, 2025, 04:52 PM IST


Young Australian Cricketer Ben Austin Dies: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই এল বুক ভাঙা খবর, মেলবোর্নে নেট প্র্যাকটিসের সময়ে প্রয়াত ক্রিকেটার! শোকস্তব্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেট।

 

Young Australian Cricketer Ben Austin Dies 1/8

প্রয়াত কিশোর অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেন অস্টিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচমকাই বাইশ গজের আকাশে নেমে এল শোকের ছায়া। ফিরল ১১ বছর আগের ফিল হিউজের  (Phil Hughes) ভয়ংকর স্মৃতি! মাত্র ১৭ বছরেই প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেন অস্টিন (Young Australian Cricketer Ben Austin Dies)। 

 

 Young Australian Cricketer Ben Austin Dies2/8

প্রয়াত কিশোর অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেন অস্টিন

ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজ শেষ। ভারত হেরেছে ১-২ ব্যবধানে। এবার ৫ ম্যাচের টি-২০আই সিরিজ খেলছেন সূর্যকুমার যাদব এবং মিচেল মার্শরা। ক্যানবেরার মানুকা ওভালে টি-২০আই সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের (India vs Australia) মাঝেই এল বুক ভাঙা খবর। 

Young Australian Cricketer Ben Austin Dies3/8

প্রয়াত কিশোর অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেন অস্টিন

গত বুধবারের ঘটনা। আসন্ন টি-২০ ম্যাচের অনুশলীন করছিল অস্টিন। মেলবোর্নের ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবের নেটে থ্রো-ডাউন নিচ্ছিল সে। আচমকাই 'ওয়েনগার' থেকে ধেয়ে আসা বল তার ঘাড়ে লাগতেই সে লুটিয়ে পড়ে। হেলমেট পরলেও অস্টিনের পরনে নেক গার্ড ছিল না! ফিল হিউজের ঘটনার পর থেকে যা রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে।

 

 Young Australian Cricketer Ben Austin Dies4/8

প্রয়াত কিশোর অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেন অস্টিন

'ওয়েনগার' কী? এটি একটি বল-ছোঁড়ার সাইডআর্ম টুল। বল নিক্ষেপকারী যন্ত্র থেকে ব্যাটারের শরীরে বিভিন্ন অংশ লক্ষ্য করে থ্রো-ডাউন বিশেষজ্ঞরা ঝড়ের গতিতে বল ছোড়েন। যা ব্যাটাদের জোরে বল অনুশীলনে আজ অপরিহার্য। বোলিং মেশিনের ব্যবহার প্রায় উঠেই গিয়েছে। দৃঢ়তা মোকাবেলা করার জন্য ডিজাইনড এই টুল।

 

Young Australian Cricketer Ben Austin Dies5/8

প্রয়াত কিশোর অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেন অস্টিন

অস্টিনকে বাঁচাতে ইমারজেন্সি সার্ভিস ডাকা হয়। গুরুতর আহত অস্টিনকে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় মোনাশ মেডিক্যাল সেন্টারে। এরপর লাইফ সাপোর্টে তাকে রাখা হয়। ডাক্তারদের শত প্রচেষ্টাতেও অস্টিনকে প্রাণে বাঁচানো যায়নি। অস্টিনের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেট।

Young Australian Cricketer Ben Austin Dies6/8

প্রয়াত কিশোর অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেন অস্টিন

ওয়েভারলি পার্ক হকস জুনিয়র ফুটবল ক্লাবে অস্টিন ১০০-রও বেশি ম্যাচ খেলেছে। তারা 'চমৎকার ফুটবলার' হিসেবেই স্মরণ করেছে অস্টিনকে। ক্লাবের শোকবার্তায় লেখা হয়েছে, 'আমাদের ক্লাব এবং কমিউনিটি এক সত্যিকারের মহান তরুণকে হারাল। যে একজন চমৎকার তরুণ প্রাপ্তবয়স্ক হিসেবে গড়ে উঠছিল। তার ক্ষতি আমাদের ক্লাব আগামী বহু বছর ধরে গভীর ভাবে অনুভব করবে।'

 

Young Australian Cricketer Ben Austin Dies7/8

প্রয়াত কিশোর অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেন অস্টিন

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর মেয়েদের ওডিআই বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল চলছে। নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এলিসা হিলি ও হরমনপ্রীত কৌররা। অস্টিনের শ্রদ্ধায় তাঁরা হাতে কালো ব্যান্ড বেঁধে খেলছেন! 

Young Australian Cricketer Ben Austin Dies8/8

প্রয়াত কিশোর অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেন অস্টিন

২০১৪ সালের ২৭ নভেম্বরের ঘটনা। শেফিল্ড শিল্ড ম্যাচে সাউথ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলস এর মধ্যে খেলা চলছিল। হিউজ ৬৩* রানে অপরাজিত ছিলেন। নিউ সাউথ ওয়েলসের বোলার সিন অ্যাবটের বাউন্সার মাথায় লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন হিউজ। হাসপাতালে দু'দিন চিকিৎসার পর হিউজ প্রয়াত হন মাত্র ২৫ বছর বয়সে। সেই ঘটনা আজও বাইশ গজ ভুলতে পারেনি।