Bank Locker: গয়না ও মূল্যবান জিনিসশুদ্ধু আপনার লকার 'সিল' করে দেবে ব্যাংক! যদি না আপনি...

Written BySUDESHNA PAUL
Published: Sep 03, 2025, 07:07 PM IST|Updated: Sep 03, 2025, 07:15 PM IST

Bank locker could be suspended and sealed: বিভিন্ন ব্যাংকের থেকে বিভিন্ন সময় লকার নিয়ে বহু অভিযোগ পাওয়ার পরই একটি কড়া সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক।

Bank locker rules1/6

'সাসপেনড ও সিল' করা হতে পারে আপনার ব্যাংক লকার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খুব যত্নে লকারের ভিতর আপনার গয়না থেকে অন্যান্য মূল্যবান জিনিসপত্র রাখছেন! ভাবছেন খুব সুরক্ষিত রইল! কিন্তু জানেন কি, আপনার মূল্যবান সামগ্রী সহ আপনার লকারই 'সাসপেনডেড ও সিলড' হয়ে যেতে পারে। 

Bank locker rules2/6

'সাসপেনড ও সিল' করা হতে পারে আপনার ব্যাংক লকার...

বিভিন্ন ব্যাংকের থেকে বিভিন্ন সময় লকার নিয়ে বহু অভিযোগ পাওয়ার পরই একটি কড়া সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক। গত কয়েক বছরে আরবিআই ব্যাংক লকার সম্পর্কিত নিয়মে কিছু পরিবর্তন করেছে। 

Bank locker rules3/6

'সাসপেনড ও সিল' করা হতে পারে আপনার ব্যাংক লকার...

নতুন নিয়ম অনুসারে,লকার ভাড়া নেওয়ার জন্য কোনও গ্রাহককে একটি নতুন লকার চুক্তি স্বাক্ষর করতে হবে। যদি সেই গ্রাহক লকার সংক্রান্ত নতুন চুক্তি স্বাক্ষর না করেন, তবে ব্যাংক আপনার লকারটি সিল করে দিতে পারে। 

Bank locker rules4/6

'সাসপেনড ও সিল' করা হতে পারে আপনার ব্যাংক লকার...

এখন প্রায় ২০% অ্যাকাউন্টধারী আরবিআইয়ের সময়সীমা পার হওয়ার পরেও এই নতুন লকার চুক্তিতে স্বাক্ষর করেননি। এই পরিস্থিতিতে তাঁদের লকার সিল করা হতে পারে। 

Bank locker rules5/6

'সাসপেনড ও সিল' করা হতে পারে আপনার ব্যাংক লকার...

লকার চুক্তি নবীকরণের জন্য ইতিমধ্যেই ব্যাংকগুলি সংশ্লিষ্ট গ্রাহকে নোটিস পাঠিয়েছে। এই বিষয়ে ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকের সঙ্গেও যোগাযোগ করেছে। এখন RBI অনুমতি দিলেই ব্যাংকগুলি লকার সিল করে দেবে।

Bank locker rules6/6

'সাসপেনড ও সিল' করা হতে পারে আপনার ব্যাংক লকার...

অভিযোগ, বার বার মনে করিয়ে দেওয়ার পরেও অনেক গ্রাহক ব্যাংকে যোগাযোগ করেননি। ২০২৪-এর ৩১ মার্চ পর্যন্ত এই লকার চুক্তি স্বাক্ষরের সময় ছিল। তারপর আরও ১ বছরের বেশি সময় কেটে গিয়েছে।