Digha: দীঘার সমুদ্রে নেমে বিপদে পর্যটক। নুলিয়ার তত্পরতার কোনওমতে প্রাণরক্ষা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বছর চব্বিশের যুবক।
1/8জি ২৪ ঘণ্টা ডিডিটাল ব্য়ুরো: অপেক্ষার আপ মাত্র ৩ দিন। জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে দীঘায় এখন সাজো সাজো বর। নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে সৈকত শহরকে। চলছে নজরদারি। এসবের মাঝেই সমুদ্রে নেমে বিপদে পর্যটক! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হাসপাতালে। উদ্বেগে প্রশাসন।
2/8হাওড়ার ঘুসুড়ির বাসিন্দা অপূর্ব পাত্র। বন্ধুদের সঙ্গে দীঘায় ঘুরতে এসেছেন তিনি।
3/8আজ, ররিবার দীঘার মেরিনা ঘাট থেকে যখন সমুদ্র নামে অপূর্ব, তখনই ঘটে বিপত্তি।
4/8হঠাত্-ই সমুদ্রে তলিয়ে যান বছর চব্বিশের ওই যুবক।
5/8ঘটনাটি নজরে পড়তেই সমুদ্র ঝাঁপ দেন নুলিয়া রতন দাস। কার্যত নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুলে আনেন অপূর্বকে।
6/8ওই যুবকের তখন প্রায় মরণাপন্ন অবস্থা। CPR পদ্ধতিতে তাঁর হৃদযন্ত্র সচল করার চেষ্টা করেন ওই নুলিয়াই।
7/8প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছে, নুলিয়ার তত্পরতাতেই প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক।
8/8আশঙ্কাজনক অবস্থায় এখন হাসপাতালে ভর্তি।