IPL 2025: 'আটকে রাখো ঘরে'! ১৪ কোটির ২৪ বছরের ভারতীয়র গভীর রাতে পার্টি থেকে নারীসঙ্গ...ফাঁস
Yuvraj Singh-Abhishek Sharma: যুবরাজ সিং নিজে হাতে গড়ে নিয়েছেন অভিষেক শর্মাকে। যুবরাজের বাবা যোগরাজ জানালেন যে, তাঁর ছেলে কীভাবে একেবারে কড়া শাসনে রেখেছিলেন অভিষেককে!
1/6
যুবরাজ সিং-অভিষেক শর্মা

ভারতের টি-২০ টিমে নিজের জায়গা কার্যত পাকা করে ফেলেছেন অভিষেক শর্মা। ২৪ বছরের ১৪ কোটির ক্রিকেটার, কাব্য মারানের সানরাইজার্স হায়দরবাদের সম্পদ। অভিষেক যখন ছক্কা হাঁকান, দেখলে মনে হবে যেন যুবরাজ সিংই খেলছেন। আর হবেই বা না কেন! অমৃতসরের বাঁ-হাতি অলরাউন্ডারকে নিজে হাতে গড়েছেন যুবরাজ সিং। মেন্টরের কাজটি করেছেন দেশের জোড়া বিশ্বকাপজয়ী কিংবদন্তি। অভিষেকের কেরিয়ারে যুবির বিরাট অবদান। একথা আজ প্রায় সকলেরই জানা। অভিষেক যেদিন যেদিন দেশের হয়ে বা আইপিএলে দুরন্ত ইনিংস খেলেন, সেদিনই যুবি তাঁর এক্স হ্যান্ডেলে অভিষেকের ভূয়সী প্রশংসা করেন।
2/6
অভিষেককে শৃঙ্খলাপরায়ণ করেছেন যুবরাজই!

যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং সম্প্রতি এক সর্বভারতীয় চ্যানেলে জানিয়েছেন যে, কীভাবে যুবরাজ একেবারে কড়া শাসনে রেখেছিলেন অভিষেককে। যোগরাজ বলছেন, 'পার্টি করা, গার্লফ্রেন্ডদের সঙ্গে সময় কাটানো! এইসব, তো? যুবি আমাকে বলেছিল, ওকে তালা বন্ধ করে আটকে রাখো ঘরে। যখন অভিষেকের বাবা তাঁকে সামলাতে পারছিলেন। যুবরাজ তখন দায়িত্ব নিয়েছিল। এমনকী অভিষেকের জুতোও নিয়ে রেখে দিয়েছিল যুবি। এরকমও হয়েছে যুবি অভিষেককে ফোন করে, রীতিমতো চিত্কার করে বলছে, রাত ৯টা বাজে, কোথায় তুই। শিগগির ঘুমোতে যা। তুমি বুঝতে পারছিস আমার কথা? এরপর অভিষেক ওর বাবাকে ফোন দিয়ে ঘুমিয়ে পড়েছিল। অভিষেকের বাবাকে যুবি বলে দিয়েছিল, পরদিন ভোর ৫টায় ডেকে দিতে।
photos
TRENDING NOW
3/6
যুবরাজ শুধু অভিষেকেরই নন, শুভমন গিলেরও মেন্টর

4/6
অভিষেক শর্মার পারফরম্যান্স!

যোগরাজ কথা বলেছেন যে, কীভাবে ভুল পথে চালিত হচ্ছিলেন অভিষেক! তিনি বলেন, 'যখন আমরা পিসিএ এবং কোচদের কাছ থেকে অভিষেক শর্মার পারফরম্যান্সের রেকর্ড সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। জানেন তাঁরা কী বলেছিল? আমাকে বলে, স্যার, ও একজন বোলার। ও বল করে। তখন যুবি বলে, তুমি ওর পারফরম্যান্সের রেকর্ডগুলো দেখে নাও। যখন যুবি আমাকে ওর রেকর্ড পাঠাল, তখন হাঁ হয়ে যাই। অভিষেকের ততদিনে ২৪টি সেঞ্চুরি করা হয়ে গিয়েছে। এটি ছয় বা সাত বছর আগের কথা। এই সমস্যাটাই আমাদের। কিছু মানুষ নিজের কেরিয়ার গড়ার পরিবর্তে ঈর্ষার বশে খেলোয়াড়কে শেষ করে দিতে চায়।'
5/6
অভিষেক শর্মার আন্তর্জাতিক অভিষেক

গতবছর ৬ জুলাই হারারাতে অভিষেক দেশের জার্সিতে টি-২০ অভিষেক করেছিলেন। এখনও পর্যন্ত দেশের জার্সিতে ১৭টি টি-২০ ম্যাচে ৫৩৫ রান করেছেন তিনি। রয়েছে ২ টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি। নিয়েছেন ৬ উইকেট। অভিষেক ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিক পারফর্ম করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। প্রথম শ্রেণিতে ২৪ ম্যাচে ১০৭১ রান করেছেন পঞ্জাব পুত্তর। নিয়েছেন ২০ উইকেট। লিস্ট এ-তে ৬১ ম্যাচে ২০১৪ রান করেছেন। নিয়েছেন ৩৮ উইকেট। টি-২০-তে অভিষেক ১২৮ ম্যাচ খেলে করেছেন ৩৩৯৫ রান। সঙ্গে ৪৪ উইকেট। ভুললে চলবে না অভিষেক কিন্তু অলরাউন্ডার। দুরন্ত ব্যাটে যেমন খেলার রঙ বদলে দিতে পারেন, তেমনই বল হাতেও তিনি ভীষণ কার্যকরী হয়ে ওঠেন। বাঁ-হাতি স্পিনার হিসেবেও বেশ অভিষেক।
6/6
অভিষেক এখন বোর্ডের চুক্তিবদ্ধ!

বিসিসিআই বার্ষিক কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম ঘোষণা করে দিয়েছে। 'গ্রেড সি'তে সর্বাধিক ১৯ জন খেলোয়াড় রয়েছেন। যার মধ্যে চার নতুন মুখ দেখা গেল। হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং নীতিশ কুমার রেড্ডির সঙ্গেই রয়েছেন অভিষেক। বিগত ১২ মাসে বিভিন্ন সংস্করণে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তাঁরা। তারই ফল পেলেন হর্ষিত-অভিষেকরা।'গ্রেড সি'-তে থাকা খেলোয়াড়রা বছরে ১ কোটি টাকা পায় বিসিসিআইয়ের থেকে।
photos