Yuvraj Singh Set For Comeback In IPL 2026: কামব্যাক তাঁর মজ্জায়! এবার আইপিএলে প্রত্যাবর্তন যুবরাজের, কেঁপে গেল ভারতীয় ক্রিকেট...

Written BySubhapam Saha
Published: Nov 01, 2025, 02:06 PM IST|Updated: Nov 01, 2025, 02:06 PM IST

Yuvraj Singh Set For Comeback In IPL 2026: ফের আইপিএল দেখতে চলেছে যুবরাজ সিংকে। কামব্যাক তাঁর মজ্জায়! অভিষেক শর্মা ও শুভমন গিলদের মেন্টর ও কিংবদন্তি যুবি ফিরছেন ভারতীয় ক্রিকেটে। আর এই খবরে ঝড় উঠে গিয়েছে সমর্থকদের মনে

Yuvraj Singh Set For Comeback In IPL 20261/8

আইপিএলে প্রত্যাবর্তন করছেন কিংবদন্তি যুবরাজ সিং

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলে এল বিরাট আপডেট। যে খবরে ভারতীয় সমর্থকরা এখনই খুশিতে ডগমগ। ২০১৯ সালে ক্রিকেটের সব রকমের ফর্ম্যাট থেকে সন্ন্যাস নেওয়া যুবরাজ সিং ফিরছেন আইপিএলে। ফের মাঠে দেখা যাবে জোড়া বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে। 

Yuvraj Singh Set For Comeback In IPL 20262/8

আইপিএলে প্রত্যাবর্তন করছেন কিংবদন্তি যুবরাজ সিং

২০১৯ সালে যুবরাজকে শেষবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখেছে আইপিএল। যুবির আইপিএল বায়োডেটায় রয়েছে পঞ্জাব কিংস, পুণে ওয়ারিয়র্স (অধুনা বিলুপ্ত), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ডেয়ারডেভিলস (অধুনা দিল্লি ক্যাপিটালস) ও সানরাইজার্স হায়দরাবাদে খেলার অভিজ্ঞতা। তবে এবার যুবির গায়ে ভিন্ন ফ্র্যাঞ্চাইজির জার্সি!

Yuvraj Singh Set For Comeback In IPL 20263/8

আইপিএলে প্রত্যাবর্তন করছেন কিংবদন্তি যুবরাজ সিং

আইপিএলে যুবরাজ ৬ দলে খেলে ১৩২ ম্যাচে ২৭৫০ রান করেছেন এবং ৩৬ উইকেট নিয়েছেন। যুবির সর্বোচ্চ স্কোর ছিল ৮৩ রান। এবং তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ছিল ২৯ রানে ৪ উইকেট। ২০১৫ সালের নিলামে যুবরাজকে দিল্লি নিয়েছিল ১৬ কোটি টাকায়! লিগের সর্বকালের সর্বাধিক বেতনভুক্ত ক্রিকেটারদের তালিকায় যুবি ৯ নম্বরে।

 

Yuvraj Singh Set For Comeback In IPL 20264/8

আইপিএলে প্রত্যাবর্তন করছেন কিংবদন্তি যুবরাজ সিং

২০০০ সালে নাইরোবিতে কেনিয়ার হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট শুরু যুবরাজের। দেশের হয়ে ৪০টি টেস্ট (১৯০০ রান ও ৯ উইকেট), ৩০৪টি ওডিআই (৮৭০১ রান ও ১১১ উইকেট) এবং ৫৮ টি-টোয়েন্টিআই (১১৭৭ রান ও ২৮ উইকেট) খেলা যুবরাজ ২০১৯ সালে আন্তর্জাতিক আঙিনা থেকে ছুটি নিয়েছিলেন। 

 

 Yuvraj Singh Set For Comeback In IPL 20265/8

আইপিএলে প্রত্যাবর্তন করছেন কিংবদন্তি যুবরাজ সিং

২০০২ সালে ন্যাটওয়েস্ট ফাইনালে যুবির ৬৯ রানের ইনিংস এখনও ক্রিকেটপ্রেমীর স্মৃতিতে উজ্বল হয়ে রয়েছে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে ছ'বলে ছ'টি ছয় মেরে ব্রিটিশদের রাতের ঘুম কেড়েছিলেন যুবরাজ যুবি। 

 

Yuvraj Singh Set For Comeback In IPL 20266/8

আইপিএলে প্রত্যাবর্তন করছেন কিংবদন্তি যুবরাজ সিং

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে বিশ্বকাপে যুবরাজ সিংয়ের অবদান ক্রিকেট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওডিআই বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন ক্যানসার জয়ী যুবরাজ সিং।

 

Yuvraj Singh Set For Comeback In IPL 20267/8

আইপিএলে প্রত্যাবর্তন করছেন কিংবদন্তি যুবরাজ সিং

যুবরাজ সম্ভবত আসন্ন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হেড কোচ হতে চলেছেন। এমনটাই রিপোর্ট একাধিক মিডিয়ার। ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে যুবরাজের কথাবার্তা চলছে বলেই রিপোর্ট। ওদিকে লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গেও যুবির দারুণ সম্পর্ক।

Yuvraj Singh Set For Comeback In IPL 20268/8

আইপিএলে প্রত্যাবর্তন করছেন কিংবদন্তি যুবরাজ সিং

এলএসজি-র হেড কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারের আসন টলমল বলেই মনে করা হচ্ছে। আগামী বছর আইপিএলে তাঁকে নাও দেখা যেতে পারে। গত দু'বছরে অজি তারকার কোচিংয়ে লখনউ সুপার জায়ান্টস প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছে। তারপর থেকেই  ল্যাঙ্গারকে নিয়ে প্রশ্ন উঠেছে।