Zubeen Garg Death: লাইফ জ্যাকেট ছাড়াই সাঁতার! জুবিন গর্গের মৃত্যুতে বড়সড় প্রশ্ন? নিছকই দুর্ঘটনা? নাকি... ময়নাতদন্তের রিপোর্ট...

Written BySUDESHNA PAUL
Published: Sep 20, 2025, 12:42 PM IST|Updated: Sep 20, 2025, 12:42 PM IST

Himant Biswa Sarma on Zubeen Garg Death: জুবিন গর্গের মৃত্যুর কারণ নিয়ে উঠছে বড় প্রশ্নচিহ্ন! সঙ্গীতশিল্পীর মৃত্যু নিয়ে আগে যা জানা গিয়েছিল, এখন জানা যাচ্ছে অন্য তথ্য...

Zubeen Garg Death1/7

জুবিন গর্গের মৃত্যু কি নিছকই দুর্ঘটনা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিঙ্গাপুরে কনসার্টের আগে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের। কিন্তু স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিন গর্গের মৃত্যু কি নিছকই দুর্ঘটনা? নাকি সঠিক সুরক্ষাবিধি না মানার কারণে, গাফিলতি-ই ডেকে আনে মৃত্যু?

Zubeen Garg Death2/7

জুবিন গর্গের মৃত্যু কি নিছকই দুর্ঘটনা?

আগে জানা গিয়েছিল যে স্কুবা ডাইভিং করার সময় হঠাৎ শ্বাসকষ্ট হতে শুরু করে জুবিন গর্গের। CPR দিয়েও বাঁচানো যায়নি তাঁকে। কিন্তু এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে জুবিন গর্গের মৃত্যুর কারণ নিয়ে উঠছে বড় প্রশ্নচিহ্ন। 

Zubeen Garg Death3/7

জুবিন গর্গের মৃত্যু কি নিছকই দুর্ঘটনা?

হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন, লাইফ জ্যাকেট পরা ছিল না প্রয়াত সঙ্গীতশিল্পীর! লাইফ জ্যাকেট ছাড়াই সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয় জুবিন গর্গের! যারপরই প্রশ্ন উঠছে, স্কুবা ডাইভিংয়ের সুরক্ষাবিধি যথাযথ মানা হয়েছিল কিনা? কারণ স্কুবা ডাইভিংয়ে লাইফ জ্যাকেট পরা মাস্ট!

Zubeen Garg Death4/7

জুবিন গর্গের মৃত্যু কি নিছকই দুর্ঘটনা?

হিমন্ত বিশ্বশর্মা বলেন, "জুবিন গর্গ সিঙ্গাপুরে লাইফ জ্যাকেট ছাড়াই সাঁতার কাটতে যান। লাইফ জ্যাকেট ছাড়াই সমুদ্রে সাঁতার কাটার সময়ই সংজ্ঞা হারান তিনি।"

 

Zubeen Garg Death5/7

জুবিন গর্গের মৃত্যু কি নিছকই দুর্ঘটনা?

আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, "ভিডিয়োতে দেখা যাচ্ছে জুবিন গর্গ নৌকায় ফিরে আসছেন। কিন্তু তারপরই দ্বিতীয়বার সমুদ্রে ঝাঁপ দেন তিনি। লাইফ জ্যাকেট খুলে ফেলার পর, বলেন যে লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে অস্বস্তি হচ্ছে।"

Zubeen Garg Death6/7

জুবিন গর্গের মৃত্যু কি নিছকই দুর্ঘটনা?

"এর কয়েক সেকেন্ড পরই জুবিন গর্গকে সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাঁর কোনও নড়াচড়া ছিল না এবং শরীর শক্ত হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে।"

 

Zubeen Garg Death7/7

জুবিন গর্গের মৃত্যু কি নিছকই দুর্ঘটনা?

ইতিমধ্যেই সিঙ্গাপুরে প্রয়াত সঙ্গীতশিল্পীর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, দেহ সিঙ্গাপুরে তাঁর টিমের হাতে তুলে দেওয়া হয়েছে ভারতে ফিরিয়ে আনার জন্য।